২০০২-এর তালিকায় নেই বাবা-মায়ের নাম, SIR আতঙ্কে আত্মঘাতী ব্যক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের SIR-র বলি রাজ্যে। ক্রমাগত চওড়া হচ্ছে SIR-এর আতঙ্কে মৃত্যু। উত্তর ২৪ পরগনার দমদমে SIR আতঙ্কে মৃত্যুর খবর মিলেছে। মৃতের নাম বৈদ্যনাথ হাজরা। দক্ষিণ দমদম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আরএন গুহ রোডের বাসিন্দা তিনি।
জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় বৈদ্যনাথ হাজরার নাম ছিল না। সেই কারণে চিন্তায় ছিলেন। চিন্তা আরও বৃদ্ধি হয়েছিল ওই তালিকায় বাবা মায়ের নাম না থাকায়। তার স্ত্রী এর দাবি, এস আই আর নিয়ে বিগত কয়েকদিন ধরে অবসাদে ভুগছিলেন। রবিবার গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে যান। সেই সময় ফোন নিয়ে তার নেই তিনি। ঘর থেকে বেরিয়ে যাবার সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। মোবাইল ফোন না নিয়ে যাওয়ার কারণে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। সারারাত বাড়ি না ফেরায় পুলিশের দ্বারস্থ হয় পরিবার। এর পর সোমবার সকালে দমদমের আর এন গুহ রোডের কাছে একটি গাছে বৈদ্যনাথের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা খবর দেয় নাগেরবাজার থানায়।। পুলিশ ঘটনার তলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

স্বামীর মৃত্যুর পিছনে আতঙ্ককেই দায়ী করেছেন মৃতের স্ত্রী জয়ন্তী হাজরা। দম্পতির ২ সন্তান, বড় ছেলে কলেজের প্রথম বর্ষে পড়াশোনা করছেন, মেয়ে পঞ্চম শ্রেণির পড়ুয়া। এদিন কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁর ছোটবেলার বন্ধু রাজু সাহা।  চিন্তা ক্রমশ গ্রাস করেছিল।

এসআইআর আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যু হয়ে চলেছে। কেউ অসুস্থ হয়ে মারা গিয়েছেন। কেউ আত্মঘাতী হয়েছেন আতঙ্কে। এই ঘটনার তীব্র প্রতিবাদ আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেও পরিস্থিতির উন্নতি হয়নি। এখনও অনেকেই আতঙ্কে রয়েছেন।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে