কে এগিয়ে, কে পিছিয়ে? ভোটের পরিসংখ্যান নিয়ে পুরুলিয়া জেলার প্রতিটি বিধানসভায় চুলচেরা বিশ্লেষণে দলীয় কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়া ৯টি বিধানসভার মোট ৮৬ জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দি হয়ে এখন জেলার সিধু কানহো বিরসা বিশ্ববিদ্যালয়, রঘুনাথপুর কলেজ এবং মানভূম মহাবিদ্যালয়ের স্ট্রং রুমে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারির ঘেরাটোপে। পুরুলিয়া থেকে পাড়া, বান্দোয়ান থেকে বলরামপুর জেলার ৯ টি বিধানসভার প্রতিটি বুথ ধরে ধরে চলছে ভোটের হিসেব।

পুরুলিয়ার ভাষায় “ছোট ফুল বনাম বড় ফুলের লড়াই” অর্থাৎ পদ্মফুল বনাম ঘাস ফুলের সরাসরি টক্কর হলেও সিপিআইএম, ফরোয়ার্ড ব্লক, কংগ্রেস, জেএলকেএম সহ বিভিন্ন দলগুলিকে কত পরিমাণ ভোট পেয়েছে? কে কোথায় এগিয়ে আছে তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ হিসেব কষছেন বুথের কর্মীরা। পুরুলিয়ার বলরামপুর বিধানসভায় দুইবার মন্ত্রী তথা জেলা তৃণমূলে কংগ্রেসে চেয়ারম্যান বর্ষিয়ান তৃণমূল নেতা শান্তিরাম মাহাতোর সঙ্গে নবীন প্রার্থী বিজেপির জলধর মাহাতোর সম্মুখ সমরে লড়াই হয়েছে। প্রবীণ বনাম নবীনের লড়াই এ এখন পাখির চোখ বলরামপুর বিধানসভা। এখানে রাজ্যের পরিবর্তন প্রত্যাবর্তন নিয়ে আলোচনা নয়, চায়ের দোকান, বাসট্যান্ড, ক্লাব, মোড়ে মোড়ে আলোচনার বিষয় একটাই, বলরামপুরে শান্তিরাম মাহাতোর প্রত্যাবর্তন? নাকি আবার জঙ্গলমহলের বলরামপুরে পদ্মফুল ফোটাতে চলছেন জলধর মাহাতো।

বলরামপুর বিধানসভার বিজেপির মন্ডল ১ এর সভাপতি বিশাল দুবে জানান,  বলরাম বিধানসভায় এবার তারা দশ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করতে চলেছেন। ২১এর বিধানসভায় বলরামপুর আসনে বিজেপি প্রার্থী বানেশ্বর মাহাতো শান্তিরাম মাহাতোকে মাত্র ৪২৩ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। এবার সেই ব্যবধান বাড়তে চলেছে বলেই দাবি করছেন বিজেপি নেতৃত্ব। বিজেপি কর্মীরা বলছেন বুথে বুথে হিসেব কষে দেখেছেন বলরামপুরে এবারে ১০ হাজারের বেশি ভোটে জয়লাভ করবেন জলধর মাহাতো।

অন্যদিকে বলরামপুর বিধানসভার পুরুলিয়া ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক যুব সভাপতি রাজু দুবে জানান, ভোটের হিসেব যা বলছে কম করে ৫০০০ ভোটেরও ব্যবধানে হলেও শান্তিরাম মাহাতো এবার বলরামপুর বিধানসভা আসনে জয়লাভ করতে চলেছেন। পুরুলিয়া বিধানসভায় বিজেপির বিদায়ি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বনাম তৃণমূল কংগ্রেসের সুজয় বন্দ্যোপাধ্যায়ের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। বিজেপি তৃণমূল দুই দলের লড়াইয়ের পাখির চোখ পুরুলিয়া বিধানসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা পুরুলিয়া পুরসভা।

পুরসভার ২৩ টি ওয়ার্ডেই বিধানসভায় জেতার নির্ণায়ক ভূমিকা নিয়ে থাকে। পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিভাস রঞ্জন দাস জানান, পাঁচ নম্বর ওয়ার্ডে ভোটার প্রায় সাড়ে চার হাজার। তৃণমূল কংগ্রেস প্রায় ৩০০ /৩৫০ ভোটে লিড থাকবে বলে পরিসংখ্যান উঠে এসেছে। তৃণমূল কংগ্রেস ভালো ভোট পেয়েছে, আশা করছি এবার পুরুলিয়া পুরসভায় লিড থাকবে তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া পুরসভার ৮,১৫ এবং ২২ এই তিনটি ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস ব্যাপক ভোটে লিড করছে বলে পরিসংখ্যান উঠে এসেছে বলে পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেস সূত্রের খবর।

যদিও বিরোধী বিজেপির দাবি সংখ্যালঘু অধ্যুষিত ওই তিনটি ওয়ার্ড তারা ধরেননি কারণ বরাবরই এই ৮, ১৫ এবং ২২ তৃণমূল কংগ্রেস লিড থাকে। পুরুলিয়া বিজেপির সম্পাদক সুশান্ত বাউরী জানান, পুরুলিয়া শহরেও এবার বিজেপি প্রার্থী, রেকর্ড ভোটে এগিয়ে থাকবে, শুধুমাত্র ন নম্বর ওয়ার্ডেই দু হাজার ভোটে লিড দেবে বিজেপি। তিনি আরও জানান, ৯ নম্বর ওয়ার্ডে ৬৭৬৫ ভোটার। এই ওয়ার্ডে যা ভোট হয়েছে এবং এখনও পর্যন্ত যা ভোটের হিসেব আমাদের কাছে এসেছে তাতে শুধুমাত্র শহরের ৯ নম্বর ওয়ার্ডেই ২০০০ ভোটে জিতে গেছেন তাদের প্রার্থী।

পুরুলিয়ার বলরামপুর বিধানসভার পাশাপাশি জেলার এবার হাইভোল্টেজ কেন্দ্র মানবাজার বিধানসভা এবং বান্দোয়ান বিধানসভা। এবার মানবাজার বিধানসভার তিনবারের বিদায়ি বিধায়িকা তথা দু বারের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু অন্যদিকে তার প্রতিপক্ষ বিজেপির নতুন মুখ ময়না মুর্মু। এবার মানবাজার বিধানসভা আসনে ময়না মুর্মু যে রেকর্ড ভোটে জয়লাভ করে নবান্নে যাচ্ছেন তা পরিষ্কার হয়ে গেছে এবং বুথের হিসেব বলছে ময়না মুর্মু কম করেও দশ হাজার ভোটে সন্ধ্যা রানী টুডুকে পরাস্ত করছেন, এমনটাই দাবি করছেন মানবাজারের বিজেপি নেতৃত্ব।

যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, সন্ধ্যা রানী টুটু আবারও চারবারের জন্য বিধায়িকা নির্বাচিত হচ্ছেন এবং তা হবে রেকর্ড ভোটের ব্যবধানে। বান্দোয়ান বিধানসভার তৃণমূল কংগ্রস প্রার্থী দু বারের বিদায়ি বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসর জেলা সভাপতি রাজিব লোচন সরেন। তার প্রতিপক্ষ বিজেপির লবসেন বাস্কে। জেলা ৮টি বিধানসভা আসনের মধ্যে বান্দোয়ান বিধানসভা শাসক দল তৃণমূল কংগ্রেসের নিশ্চিত আসন হলেও এবার ভোটের কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য কলেন্দ্রনাথ মান্ডি বিজেপিতে যোগদান করেন। তার ফল এবার ভোট বাক্সে পড়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। বান্দোয়ানের ভোট পরিসংখ্যান বলছে, তৃণমূল এবং বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হলেও মাঝে সিপিআইএমও নির্ণায়ক ভূমিকা নিয়েছে জঙ্গলমহলের এই আসনে। লড়াই যাইহোক বান্দোয়ান বিধানসভার প্রতিটি বুথের ভোট পরিসংখ্যান বলছে বান্দয়ানে এবারও নির্বাচিত হতে চলেছেন। রাজিব লোচন সরেন বলেন, বান্দোয়ানের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পুরুলিয়ার বাকি বাগমুন্ডি, জয়পুর, কাশিপুর এবং পাড়া আসন গুলির মধ্যে জয়পুর এবং কাশিপুর তৃণমূল কংগ্রেসর জয়লাভের সম্ভাবনা প্রবল বলে দাবি করছেন জেলার ঘাসফুল শিবিরের নেতৃত্ব। অন্যদিকে পাড়া বিধানসভার বিজেপির মন্ডল সভাপতি থেকে বুথ সভাপতিরা দাবি করছেন প্রতিটি বুথের হিসেব মিলিয়ে যা ফলাফল উঠে এসেছে, পাড়া আসনে আবারও বিজেপির নদীয়ার চাঁদ বাউরি রেকর্ড ভোটের ব্যবধানে জয়লাভ করতে চলেছেন।

আর নেই ‘মার্ভেল’-এর ‘ম্যাডাম গাও’, প্রয়াত ‘ডেয়ারডেভিল’ অভিনেত্রী ওয়াই চিং হো

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ধ্বংস করল ইরান

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারকে আগাম জামিন দিল পাটনা আদালত

সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা, অনুমতি দিল ফিফা?

‘বিদেশি তকমা সেঁটে দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত ‘, ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?