পরিত্যক্ত গাড়ির ভিতর খেলতে গেলে ঝলসে গেল ৪ শিশু, ভর্তি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খেলতে গিয়ে ঘটল মর্মান্তিক পরিণতি। আগুনে ঝলসে গেল চার শিশু। বুধবার ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার রাইস মিল রোডে। সেখানে একটি পরিত্যক্ত গাড়িতে আগুনে ঝলসে যায় চার শিশু। তাদেরকে উদ্ধার করে স্থানীয় পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।  আহতদের মধ্যে দুজন শিশুর অবস্থা আশঙ্কাজনক।

জানা গিয়েছে, এদিন দুপুরে কাঁকসার রাইস মিল রোডে একটি পরিত্যক্ত গাড়ির কেবিনের ভেতরে খেলছিল এক শিশুকন্যা সহ তিন নাবালক। সেইসময় আচমকাই গাড়ির ভিতর থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। লেগে যায় আগুন।  তাতেই আটকে পড়েন চার শিশু। তাদের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয়রা। কিন্তু তত ক্ষণে চার জনেই ঝলসে গিয়েছে আগুনে। সেখান থেকে শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে যায় পুলিশ।

আহত শিশুরা হল শিবা সিংহ, গোলু সিংহ, অরুষ শাও এবং পুরবা শাও। তাদের সকলের বয়স সাত বছরের মধ্যে। তবে আহতদের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় দুই জনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ও অপর দুই জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে খবর। তবে কী করে পরিত্যক্ত গাড়িতেঁ আগুন লেগে গেল তা এখন জানা যায়নি। এই ঘটনা নিয়ে পুলিশ জোরকদমে তদন্ত  শুরু করেছে।

  

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের