দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে পুলিশের জালে ৪, ড্রোন উড়িয়ে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর : দুর্গাপুরের মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩ অভিযুক্ত। একজনকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই নির্যাতিতার সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার গভীর রাত পর্যন্ত থানাতেই তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ আধিকারিকরা। দুর্গাপুরে গণধর্ষণকাণ্ডে ঘটনাস্থল চিহ্নিত করে ঘিরে দিয়েছে পুলিশ।

দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে শুক্রবার। জানা যায়, শুক্রবার রাত নটা নাগাদ ওই ছাত্রী তার সহপাঠী ছাত্রের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন। সেখানেই পাঁচ যুবক মিলে তাদেরকে ঘিরে ধরে। পরে ছাত্রীকে জোর করে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। গণধর্ষণের পর ওই সহপাঠী নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরিবারকে ফোন করে সমস্ত খবর দেওয়া হলে রাতেই দুর্গাপুর চলে যান নির্যাতিতার পরিবার। ধৃতরা অপু বাউড়ি, শেখ ফিরদৌস, শেখ রিয়াজউদ্দিন ।

ইতিমধ্যেই সিসিটিভি (CCTV) ফুটেজ দেখে পাঁচজনকেই সনাক্ত করা সম্ভব হয়েছে। তারমধ্যে তিন জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে জঙ্গলে এবং পার্শ্ববর্তী এলাকায় খোঁজ চালানো হচ্ছে। ড্রোন উড়িয়ে জঙ্গল এরিয়ায় চালানো হচ্ছে তল্লাশি। অভিযুক্তদের খোঁজ পেতে টাওয়ার লোকেশনের সাহায্য নিচ্ছে পুলিশ। ঘটনাস্থল থেকে কলেজের দূরত্ব এক কিলোমিটার। ওই ঘটনার সময় জঙ্গল থেকে কলেজ এলাকা পর্যন্ত কোন কোন ফোন অ্যাক্টিভ ছিল তা জানার চেষ্টা চলছে কোন ফোনে কে কে কল করেছিল সবটাই জানার চেষ্টা করছে পুলিশ। নির্যাতিতার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি জানিয়েছেন, কাউকে রেয়াত নয়।

বিজয়ার মিষ্টিমুখ হোক ঘরোয়া তিলের নাড়ুতে, রইল সহজ রেসিপি

কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক! মহিলা শৌচালয়ে টিস্যু পেপারে হুমকির চিরকুট

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর স্বাদের চিকেন কিমা মটর, রইল রেসিপি

মাথায় ফোন বেঁধে লাইভ স্ট্রিমিং! ক্লাসে ঢুকে শিক্ষিকাকে কুড়ুল দিয়ে এলোপাথাড়ি কোপাল ছাত্র

চোট পেলেন ঈশান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০-তে ডাক পড়বে বৈভবের! জল্পনা

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে বিপর্যয়, মন্দারমণিতে তলিয়ে গেলেন দুই পর্যটক

সাত সকালে ভয়ানক পথ দুর্ঘটনা! গাড়ির টায়ার ফেটে সোজা খাদে, নিহত ৪ ফটোগ্রাফার

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ কলকাতা-সহ সব জেলায় বৃষ্টি হবে নাকি রোদ?

স্ত্রীকে খুন করে ICE-এর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে