ভিনরাজ্যেও সাফল্য, কর্ণাটকের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রথম পশ্চিম মেদিনীপুরের আকাশ

কৃতী ছাত্রের নাম আকাশ দাস। প্রাপ্ত নম্বর ৫৯৬। বাড়ি বেলদা থানায়। কর্ণাটকের দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় কমার্স বিভাগে প্রথম হয়েছে।

Share:

 নিজস্ব প্রতিনিধি: বারবার মাধ্যমিক (MP) ও উচ্চ মাধ্যমিক (HS) পরীক্ষায় পশ্চিম মেদিনীপুর (PASCHIM MEDINIPUR) জেলার জয়জয়কার শোনা যায়। এবার ভিন রাজ্যের বোর্ড পরীক্ষাতেও এই জেলার সাফল্য। বোর্ড পরীক্ষায় (BOARD EXAM) দখল করে নিয়েছে প্রথম স্থান। কৃতীর নাম আকাশ। কর্ণাটকের দ্বাদশ শ্রেণির (TWELVE) বোর্ড পরীক্ষায় কমার্স (COMMERCE) বিভাগে প্রহম হয়েছে আকাশ। কৃতীর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদায়।

কৃতী ছাত্রের নাম আকাশ দাস। তার প্রাপ্ত নম্বর ৫৯৬। বাড়ি বেলদা থানার ধনেশ্বরপুর গ্রামে। আকাশ এখন ব্যাঙ্গালুরুর বাসিন্দা। এই কৃতীর দেশের বাড়ি পশ্চিম মেদিনীপুরের এই গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩০ বছর অলককুমার দাস ব্যাঙ্গালুরুতে থাকেন। ৩০ বছর আগে গ্রাম ছেড়ে কর্মসূত্রে ব্যাঙ্গালুরুতেই আসেন তিনি। প্রতি বছরে স্ত্রী ও পুত্রকে নিয়ে আসেন গ্রামে। অবশ্য অতিমারি এবং বোর্ড পরীক্ষা থাকায় এবছর আকাশ ও তার বাবা- মা আসতে পারেননি ধনেশ্বরপুরে।

গ্রামের বাড়িতে থাকেন জেঠু- জেঠিমা ও পরিবারের বেশ কয়েকজন। জেঠু রামতনু দাস এবং জেঠিমা আলোরানি দাস বলেন, ভাইপোর সাফল্যে তাঁরা খুশি। শুধু তাঁরা নন, খুশি গ্রামের সকলেই। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন এই খবর ভাইরাল গ্রাম, থানা সহ জেলায়। রাজ্যও গর্ব বোধ করছে আকাশের এই সাফল্যে। পরিবার সূত্রে জানা গিয়েছে, আকাশ ছোটবেলা থেকেই পড়াশুনায় ভাল।

উল্লেখ্য, এই বছর জয়েন্টে (JOINT ENTRANCE) ভালো ফল করেছে পশ্চিম মেদিনীপুর। এবাদেও ভালো ফল করেছে উত্তর ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং হুগলি- এই পাঁচ জেলা। পরপর পশ্চিম মেদিনীপুরের সাফল্যে জেলা জুড়ে বইছে খুশির হাওয়া।

নিউটাউনের ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক বাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

তারেকের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারের সঙ্ঘাত চরমে, ফের বাংলাদেশে অভ্যুত্থান?

চৌকিতে পড়ে রয়েছে স্ত্রীর নিথর দেহ, পাশেই ঝুলছে স্বামী, কালনায় দম্পতির রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

OBC জট কাটতেই পুলিশ নিয়োগে নয়া বিপত্তি, ১২ হাজার কনস্টেবল নিয়োগ নিয়ে কী বলল হাইকোর্ট?

ধেয়ে আসছে রাক্ষুসে টাইফুন চাম্পি, তাইওয়ানে বন্ধ স্কুল-কলেজ-অফিস-বিমান পরিষেবা

সাত লক্ষ টাকার গয়না ভর্তি ব্যাগ ট্রেনে ফেলে গিয়েছিলেন যুবতী, উদ্ধার করল রেল পুলিশ

প্যারিসে ফের বন্দুকবাজের হামলা! ঘটনাস্থলে মৃত ১, জখম একাধিক

ফ্রান্স-কলম্বিয়ার পর এবার জার্মানিতেও পথে জেন জি-রা, ৩১ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভের ডাক

‘বাঈজীদের নাচ-গান চলবে না’, সুনামগঞ্জে মহিলা শিল্পীদের বাউলগানের আসর ভেস্তে দিল মৌলবাদীরা

রেশনে এবার থেকে প্রতি সপ্তাহে চাল-ডাল-তেল-সোয়াবিন, নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের

চোরবাগানের প্রতিমা নিরঞ্জন হবে শনিবার, সিটের নির্দেশে খোলা হচ্ছে না মণ্ডপ

‘পচা মালদের গুরুত্ব দিচ্ছি না,’ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের কটাক্ষ সুকান্তের