কবে হবে পুরসভা, মুখ্যমন্ত্রী পানে তাকিয়ে তেহট্টের জনতা

তেহট্ট মহকুমা হয়েও পুরসভার স্বীকৃতি পেল না আজও। তবে এখনই না হোক আগামী দিনে তেহট্ট পুরসভা হবে এমন আশা রাখেন তেহট্টবাসী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) প্রতিশ্রুতি মতো নদিয়া(Nadia) জেলারই হরিণঘাটা পুরসভা হয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি মহকুমা শহর হয়েছে। কিন্তু তেহট্ট(Tehatta) মহকুমা শহর হওয়া সত্ত্বেও পুরসভা আর হয়ে উঠছে না। ভোট আসে ভোট যায়। কিন্তু তেহট্ট পুরসভা(Mubicipality) হয় না। এলাকার বাসিন্দারা আশায় আছেন যে, মুখ্যমন্ত্রী তাঁর প্রতিশ্রুতি পূরণ করবেন।  মুখ্যমন্ত্রী কৃষ্ণনগর এসে একটি প্রশাসনিক সভায় বলেছিলেন, নদিয়ার হরিণঘাটা ও তেহট্ট পুরসভা হবে। সেই ঘোষণা মতো হরিণঘাটা পুরসভা হলেও কোনও অজানা কারণে আজ পর্যন্ত তেহট্ট পুরসভা না হওয়ায় কিছুটা হলেও ক্ষুব্ধ তেহট্টবাসী। তাঁদের দাবি, একই সঙ্গে ঘোষণা হয়েছিল তেহট্টা আর হরিণঘাটা পুরসভা হবে। সেই ঘোষণা অনুযায়ী হরিণঘাটা পুরসভা হয়ে গিয়েছে, কিন্তু তেহট্ট মহকুমা হয়েও পুরসভার স্বীকৃতি পেল না আজও। 

১৯৯৬ সালে তেহট্টকে নদিয়া জেলার মহকুমা হিসাবে ঘোষণা করা হয়েছিল। সেই সময় বামফ্রন্ট সরকার আশ্বাস দিয়েছিল তেহট্টকে পুরসভা হিসাবেই গড়ে তোলা হবে। সেই ঘোষণা মোতাবেক তেহট্টজুড়ে ব্যানার পোস্টার পড়েছিল যে, তেহট্টকে পুরসভা করার জন্য বাম সরকারকে ধন্যবাদ। কিন্তু ঘোষণাই সার, তারপর কোনও পদক্ষেপ করেনি বাম সরকার। তেহট্টকে পুরসভা করার ঘোষণা বাস্তবায়িত না করায় বামেদের ওপর নিদারুণ ক্ষুব্ধ তেহট্টবাসী। তবে তৃণমূলের জমানায় খোদ মুখ্যমন্ত্রী নিজে এসে জানিয়ে গিয়েছিলেন যে তেহট্টকে পুরসভা করা হবে, তাই এখনও রাজ্যের ক্ষমতাসীন সরকারের ওপর আস্থা রাখছেন তেহট্টবাসী।

এখনই না হোক আগামী দিনে তেহট্ট পুরসভা হবে এমন আশা রাখেন তেহট্টবাসী। কেননা মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো তেহট্টে সরকারি কলেজ, আইটিআই, পলিটেকনিক কলেজ হয়েছে, এমনকী স্টেডিয়ামও হয়েছে। আর তাই আরও কিছুদিন ধৈর্য রাখতে চাইছেন এলাকাবাসী। স্থানীয় তৃণমূল(TMC) নেতৃত্বের দাবি, শুধু ঘোষণা করে দিলেই চলে না। তেহট্টকে পুরসভা করে দেওয়ার পরে রাজ্য সরকারকেও এই পুরসভার জন্য প্রতি বছর ভালো টাকা দিতে হবে। কেন্দ্র যেখানে সব টাকাপয়সা আটকে রেখাছে সেখানে বাড়তি টাকা আসবে কোথা থেকে!

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে