চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বন্দুক হাতে ছবি তুলে ফেসবুকে পোস্ট, ভাইরাল হতে গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি: হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট। আর সেই ছবি ভাইরাল হতে শুক্রবার ওই যুবককে গ্রেফতার করল পুলিশ। সেই সঙ্গে তদন্তকারীরা ধৃতের বাড়ি থেকে বাজেয়াপ্ত করেছে একটি সেভেন এমএম পিস্তল। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর এলাকায়। এমন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

ধৃত যুবকের নাম মোহাম্মদ সহিদুল করিম। ৩২ বছর বয়স তাঁর। কিছুদিন আগে ওই যুবক ফেসবুকে একটি সেভেন এমএম পিস্তল হাতে নিয়ে ছবি পোস্ট করে। এর পর ছবিটি ভাইরাল হতে দেরি হয়নি। বন্দুক হাতে যুবকের ওই ছবি ভাইরাল হতে স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনা নজরে আসে স্থানীয় বিরোধী দলের নেতাদের। তারা এই বিষয়টি নিয়ে সরব হয়। শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। এর পর অভিযোগ পেয়ে ঘটনা খতিয়ে দেখতে সহিদুলের বাড়িতে যায় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে একটি সেভেন এমএম পিস্তল বাজেয়াপ্ত করে রদন্তকারী আধিকারিকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সহিদুল মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা গ্রাম পঞ্চায়েতের বরনাহি গ্রামের বাসিন্দা। এদিন তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। কেন অভিযুক্ত ব্যক্তি অস্ত্র নিয়ে ওইভাবে ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। কী উদ্দেশ্য ছিল তার। ধৃতকে জিজ্ঞসাবাদ করে তা জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি কোথা থেকে ওই যুবক আগ্নেয়াস্ত্র পেল তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এই বিষয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানান, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ