গাড়িতে সিসিটিভি’র দাবিতে জনস্বার্থ মামলা

নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং অপরাধ হলে অপরাধীকে চিহ্নিত করতে উঠছে সিসিটিভি’র দাবি। মামলাকারীর দাবি, সুবিধা হবে চালক- যাত্রী সকলেরই।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রাস্তায় রাস্তায় বসেছে সিসিটিভি। অনেক বাসেও (BUS) র‍য়েছে সিসিটিভি (CCTV)। লক্ষ্য একটাই স্থানীয় বাসিন্দা, পথচারী, চালক ও যাত্রী সহ সকলের নিরাপত্তা। অপরাধ হলে দ্রুত অপরাধীকে চিহ্নিত করে ধরা। সেই কারণেই রাজ্যের সমস্ত ছোট গাড়িতে (CAR) সিসিটিভি রাখার দাবি তলা হয়েছে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে জনস্বার্থ মামলাও।

চলন্ত গাড়িতে একাধিকবার উঠেছে শ্লীলতাহানি- ধর্ষণের মত ঘটনা। এবাদে অপহরণ, হুমকি, ছিনতাই, চাঁদা আদায়ে জোর করা- এইসব ঘটনা অস্বাভাবিক নয়। দুষ্কৃতীরা যে কোনও মুহূর্তে ঘটিয়ে ফেলতে পারে বড়সড় দুর্ঘটনা। তাই নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং অপরাধ হলে অপরাধীকে চিহ্নিত করতে উঠছে সিসিটিভি’র দাবি। মামলাকারীর দাবি, সিসিটিভি লাগালে তাতে সুবিধা হবে চালক- যাত্রী সকলেরই।

মামলালারীর দাবি, গাড়িতে সিসিটিভি থাকলে কোনও তদন্তের জন্য পুলিশ ও আধিকারিরকদের সুবিধা হবে। দ্রুত সংগ্রহ করা সম্ভব ফুটেজ। বেপরোয়া গাড়ি চালানোতেও লাগাম টানা যাবে, বলে দাবি। তাই সমস্ত ছোট গাড়িতে সিসিটিভি লাগানোর দাবি জানিয়ে আদালতে জনস্বার্থ মামলা করা হয়েছে। একাংশ, এই দাবিকে স্বাগত জানিয়েছে। আবার একাংশের দাবি, গাড়িতে যাওয়ার সময় ব্যক্তিগত মূহূর্ত থাকে অনেক। তা সিসিটিভির জন্য নষ্ট হবে। এই দিকেও বিশেষ নজর দেওয়ার দাবি উঠছে। এখন দেখার আদালত এই মামলায় কী রায় দেয়। তবে সিসিটিভি থাকলে কতদিন সেই ফুটেজ থাকবে তা নিয়েও ভাবতে হবে, দাবি একাংশের। মামলাকারীর দাবি, সিসিটিভি থাকা মানে, দুষ্কৃতীরা অপরাধ করতে ভয় পাবে। নিরাপত্তা এতে আরো জোরদার হবে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি