পেটে টান পড়ছে তবুও শিল্পকর্ম চালিয়ে যাচ্ছেন পিংলার রাজিব

Share:

নিজস্ব প্রতিনিধি,পিংলা: ছোট থেকে নেশা শিল্পকর্মের প্রতি। লক্ষ্য সমাজের সামনে নিজেকে মেলে ধরা। ছবি আঁকার প্রতি ইচ্ছে থাকায় ছোট থেকেই শুরু হয় তার শিল্পকর্ম।পরিবারে আর্থিক স্বচ্ছলতা না থাকলেও নিজের মনের জোরকে সাথী করে আজ প্রতিষ্ঠিত পিংলার বেলাড় এলাকার রাজিব ভুঁইয়া(Rajib Bhunia)। রাজীবের বাবা তেলেভাজা দোকান চালিয়ে সংসার চালাতেন।ছোট থেকে অভাব অনটনের মধ্য দিয়ে বড় হয়ে উঠা তার।

বাবার সামান্য চপের দোকানে যেটুকু টাকা আসত তাতেই চলত সংসার, চলত ছবি আঁকা।তবে গতবছর বাবা মারা যাওয়ায় পর সমস্ত দায়িত্ব এসে বর্তেছে রাজীবের ওপর। সামান্য দোকান সামলে ছবি আঁকা শিখিয়ে যতটুকু আয় হয়, তাতেই চলে সংসার।এখন রাজীবকেই ধরতে হয়েছে হাল। বাড়িতে বৃদ্ধ মা রয়েছে।অর্থনৈতিক ভাবে অসহায় রাজীবকে সামাজিক যাঁতাকলে পড়ে ছবি এঁকে(Painting) জীবিকা নির্বাহ করতে হচ্ছে।

সে অর্থে কোনও সরকারি সহযোগিতা পান নি। বর্তমানে রাজীব এলাকায় খুদে থেকে পড়ুয়াদের ছবি আঁকা শেখায়। অবসরে পেনসিলের লেডের কারুকার্য, পালকের উপর ছবি, সহ নানান শিল্পকর্ম করে সংসার চালাচ্ছে সে। উদয়াস্ত পরিশ্রম করে যেটুকু রোজগার হয় তাতে চলছে না সংসার। পেটে টান পড়ছে, তবু ও এই শিল্পকর্ম চালিয়ে যাচ্ছে নিঃস্বব্দে কিন্তু এই শিল্পকর্ম করে কতদিন চলবে রাজীবের সে প্রশ্ন থেকেই যাচ্ছে ?

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্য ইতি টানলেন ‘ভরত’, স্ত্রীর সঙ্গে যৌথ ঘোষণা

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের