বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকাকে হেনস্থার অভিযোগ, পিংলায় গ্রেফতার প্রৌঢ়

Share:

নিজস্ব প্রতিনিধি: নাবালিকাকে একা পেয়ে যৌন হেনস্থার অভিযোগ পশ্চিম মেদিনীপুরে। এবার ১৪ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার এক প্রৌঢ়। উজান এলাকায় ওই ঘটনায় ৫৫ বছরের অজিত সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পিংলা থানার পুলিশ। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা রুজু হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, প্রায় দু’মাস আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ ওঠে অজিত সিংয়ের বিরুদ্ধে। নাবালিকাকে অশ্লীলভাবে স্পর্শ করা হয়েছিল বলেও অভিযোগ পরিবারের। ঘটনার পর আতঙ্ক এবং সামাজিক চাপের কারণে এতদিন থানায় অভিযোগ জানানো হয়নি বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে। পরিবারের দাবি, ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন নাবালিকার বাবা। শেষ পর্যন্ত সাহস করে রবিবার পিংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ।

আরও পড়ুন: গরিব মহিলাদের আধার হাতিয়ে অন্নপূর্ণা যোজনার টাকা আত্মসাতের অভিযোগ, শান্তিপুরে সরব উপভোক্তারা

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে প্রথমে আটক করা হয়। পরে প্রাথমিক তদন্তের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় নাবালিকার পরিবারের বয়ান-সহ বিভিন্ন দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার তাঁকে মেদিনীপুর আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, অভিযোগের সত্যতা এবং ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ।

প্রেমিকাকে নিয়ে মোমো খেতে গিয়েই বিপত্তি, ধরা পড়তেই স্ত্রীকে বনেটে বসিয়ে ছুটল স্বামী

অবিভক্ত বাংলার ঐতিহ্য বুকে নিয়ে সাড়ে ৩৫০ বছর, বসিরহাটের ঘোষবাড়ির পুজোয় আজও বনেদিয়ানা অটুট

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

এক মাস পার, নেপালে গিয়ে নিখোঁজ শিক্ষিকার বাড়ি ফেরার অপেক্ষায় ছেলেরা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

গরিব মহিলাদের আধার হাতিয়ে অন্নপূর্ণা যোজনার টাকা আত্মসাতের অভিযোগ, শান্তিপুরে সরব উপভোক্তারা

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…