‘‌দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতি বিজেপি সরকারের উদ্যোগেই’‌, সিঙ্গুরের সভায় দাবি প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা। তাই বাংলার জন্য নতুন কিছু বলেন কিনা সেদিকে কান পেতে ছিলেন অনেকেই। কিন্তু প্রধানমন্ত্রী যা বললেন তা সবই হবে বাংলায় ক্ষমতায় এলে। সুতরাং ক্ষমতায় না এলে যে সবই প্রতিশ্রুতি সেটা বুঝিয়ে দিলেন। তাই প্রধানমন্ত্রীর স্বপ্নফেরি করতে গিয়ে যা বললেন তাতে বাংলার সাধারণ মানুষ সম্পূর্ণ হতাশ হলেন। কারণ বাংলার মানুষ ভেবেছিলেন নতুন কোনও ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। উলটে দুর্গাপুজো নিয়ে ইউনেস্কো যে স্বীকৃতি দিয়েছে বাংলাকে সেটা কেন্দ্রের বিজেপি সরকারের উদ্যোগেই বলে দাবি করে বসলেন। তাতে আরও ক্ষোভ বাড়ল বাংলার মানুষজনের।

এদিকে প্রধানমন্ত্রী স্বপ্নফেরি করতে গিয়ে নিজের ভাষণে নানা দাবি করে বসলেন। কারণ প্রধানমন্ত্রী সিঙ্গুরের সভা থেকে বলেন, ‘‌ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীকে জাতীয় স্তরে পালন করার উদ্যোগও নিয়েছে আমাদের সরকার। বিজেপি বিকাশ এবং ঐতিহ্য উভয়কেই গুরুত্ব দেয়। এই দুইয়ের মডেলেই বিজেপি পশ্চিমবঙ্গের বিকাশে গতি দেবে। এই রাজ্যে আইনশৃঙ্খলা ঠিক হলে তবেই বিনিয়োগ আসবে। কিন্তু এখানে মাফিয়াদের ছাড় দিয়ে রাখা হয়েছে।’‌

অন্যদিকে তৃণমূল কংগ্রেস সরকারের তুমুল সমালোচনা করলেন। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারের কোনও প্রকল্পের সমালোচনা করেননি প্রধানমন্ত্রী। এমনকী ক্ষমতায় এলে সেইসব প্রকল্প চালু থাকবে কিনা তা নিয়েও কোনও দাবি করেননি। বরং প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘‌বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতিও আমাদের সরকারের আমলেই হয়েছে। বিজেপি দিল্লিতে সরকার গঠনের পরই তা হয়েছে। তার ফলে বাংলা ভাষা নিয়ে গবেষণায় আরও গতি আসবে। বিজেপি সরকারের উদ্যোগেই দুর্গাপুজোকে ইউনেস্কো কালচারাল হেরিটেজের স্বীকৃতি দিয়েছে।’‌

এছাড়া বাঙালি অস্মিতায় জোর দিতেই নানা মনীষীর কথা শোনা গিয়েছে নরেন্দ্র মোদির গলায়। কিন্তু দুর্গাপুজো নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্যোগকে ছোট করতেই নিজের দিকে ঝোল টানলেন প্রধানমন্ত্রী। অথচ বাংলার মানুষ দেখেছেন ইউনেস্কোর প্রতিনিধিদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পথে নামতে। আবার প্রত্যেক বছর দুর্গাপুজো নিয়ে ক্লাব গুলিকে টাকা বরাদ্দ করেন মুখ্যমন্ত্রী। এমনকী দুর্গাপুজো শেষ হলে কার্নিভাল করা হয় শহরের রাজপথে। শুধু তাই নয়, নিউটাউনে দুর্গা অঙ্গন গড়ে তোলার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী। অথচ নরেন্দ্র মোদির কথায়, ‘‌বিজেপি সরকারের উদ্যোগেই দুর্গাপুজোকে ইউনেস্কো কালচারাল হেরিটেজের স্বীকৃতি দিয়েছে।’‌

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

সস্তার রিচার্জ প্ল্যান বন্ধ করে দিল Airtel, মাথায় হাত গ্রাহকদের

রোজকার রান্নায় গুজরাতি টুইস্ট! বানিয়ে নিন কাথিয়াওয়াড়ি আলু সবজি

হার্ট অ্যাটাকের পর দেখা দিতে পারে ‘কার্ডিয়াক ডিপ্রেশন’, জানুন লক্ষণ ও সমাধানের উপায়

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?

ফ্রিজ ম্যাগনেট কেনার আগে সাবধান! ভুল চৌম্বক লাগালে কিন্তু পকেটে টান পড়তে পারে

ফের খড়্গপুর IIT-তে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, চারতলা থেকে পড়ে গেলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

ব্রাজিলের সঙ্গে ম্যাচের জন্য এশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আবাস যোজনা’র সমীক্ষার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হল, ঘোষণা দিলীপ ঘোষের

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া