মেসি কাণ্ড: ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দিতেই হবে, ফের নোটিস অরূপ বিশ্বাসকে

Share:

নিজস্ব প্রতিনিধি: মেসি কাণ্ডে আরও বিপাকে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। হাজিরা দেওয়ার জন্য তৃতীয় নোটিস দেওয়া হল অরূপকে। আজ, শনিবারই তাঁকে ফের নোটিস পাঠিয়েছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মেসি কাণ্ডে হাজিরা দিতে বলা হয়েছে অরূপকে। এর আগে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের তরফে দেওয়া দুটি নোটিসের পরেও হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। হাজিরার জন্য প্রথম নোটিস দিতেই অরূপ বিশ্বাস আইনজীবী মারফত তদন্তকারীদের জানিয়েছিলেন তিনি অসুস্থ। যদিও পুলিশের কাছে তাঁর অসুস্থতার কোনও প্রমাণ স্বরূপ সার্টিফিকেট জমা দেননি বলে সূত্র মারফত জানা গিয়েছে।

আরও পডুন: বেআইনিভাবে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার পুরপ্রধান

তাই দ্রুত মেসি কাণ্ডে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করা হয়েছে। যদিও এই সংক্রান্ত মামলা চলছে কলকাতা হাইকোর্টে। মেসি কাণ্ডে রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অরূপ বিশ্বাস। সেই মামলায় কলকাতা হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়েন তিনি। মেসির এত কাছাকাছি যাওয়া নিয়ে অরূপ বিশ্বাসকে প্রশ্ন করেছিল আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন, ‘অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? উনি মেসির এত কাছে গেলেন কেন? অন্য তিন জায়গায় অনুষ্ঠান সুন্দর ভাবে হল, কিন্তু কলকাতায় কেন বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হল?’ তারপরেই এই মামলার শুনানিতে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছিল, অরূপ বিশ্বাসকে তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে। তাঁকে তদন্তকারী অফিসারদের সামনে হাজির হতে হবে। এমনকী রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী আদালতের অনুমতি ছাড়া শহরের বাইরে যেতে পারবেন না। আদালতের এই নির্দেশের পরেই ফের অরূপকে মেসি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

যদিও এই বিষয়ে অরূপ বিশ্বাসের তরফে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। যদিও মেসি কাণ্ডে তদন্তে গড়িমসি হচ্ছে বলে এই অভিযোগে সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও বলেছেন শতদ্রু দত্ত।

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর