অপহরণ করে প্রাণে মারার চেষ্টা! পুলিশের হাতে গ্রেফতার ৭

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুষ্ঠানে যাওয়াই কাল! এক যুবককে অপহরণ করে প্রাণে মারার চেষ্টার অভিযোগ।ঘটনায় গ্রেফতরা করা হয়েছে সাতজনকে। ধৃতদের মঙ্গলবার (১৯ মে) চুঁচুড়া আদালতে পাঠায় পান্ডুয়া থানার পুলিশ। ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।  

পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (১৭ মে) বৈঁচির বেরেলা কোচমালির সোদহাট এলাকার বাসিন্দা দেবাশিস বৈরাগ্য নামে এক যুবক পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, গত শনিবার (১৬ মে) রাতে সোদহাট এলাকায় একটি হরিনাম সংকীর্তন চলছিল। সেখানে সে হরিনাম দেখতে গিয়েছিল। পুরোনো শত্রুতার জেরে শুভ ক্ষেত্রপাল সহ মোট সাতজন তাঁর উপর আচমকা চড়াও হয়। তবে কী নিয়ে অতীতে ঝামেলা ছিল, তা এখনও জানা যায়নি। 

আরও পড়ুন-প্রকাশ্যে রাস্তায় দম্পতিকে বেধড়ক মার, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

শুধু তাই নয়, দেবাশিসকে জোরজবরদস্তি করে চার চাকা গাড়িতে তুলে নিয়ে অপহরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের চেষ্টায় দেবাশিসকে সেখান থেকে উদ্ধার করে বৈঁচিগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানেও শুভ ক্ষেত্রপাল তাঁর দলবল নিয়ে আবারও চড়াও হয়ে দেবাশিসকে প্রাণে মারার হুমকি দেন। খবর পেয়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পান্ডুয়া থানার পুলিশ। কিন্তু ততক্ষণে উপস্থিত অভিযুক্তরা পালিয়ে যায়। দেবাশিস-এর করা অভিযোগের ভিত্তিতে মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করে একটি চার চাকা গাড়ি। ধৃত সাতজনকে আজ চুঁচুড়া আদালতে পাঠিয়েছে পান্ডুয়া থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে গোটা ঘটনা। 

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

‘৫ সেপ্টেম্বর আন্দোলনে নামছি না,’ কেন্দ্রের আশ্বাসের পর সুপ্রিম কোর্টকে জানাল ‘ককরোচ’রা

ফাঙ্গাস ধরা চিকেন রয়েছে ফ্রিজে, মধ্যমগ্রাম স্টারমলের নামী রেস্তোরাঁর লাইসেন্স বাতিল

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা

বিপর্যয় মোকাবিলায় নতুন অস্ত্র পেল রাজ্য, ‘অর্জুন বাহিনী’ গড়ল শুভেন্দুর সরকার

রাস্তায় থুতু ফেলেন বা প্রস্রাব করেন? সাবধান! আজ থেকেই গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা

ইভিএমের ঘাটতি, কীভাবে হবে পুরভোট? হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

‘রাষ্ট্রের নয়, আমার সরকারের সমালোচনা করুন’, নবান্নে সাংবাদিকদের বার্তা শুভেন্দুর

নাগাড়ে বৃষ্টিতে জলযন্ত্রণা, শহরে বন্ধ একাধিক রাস্তা, ট্রাফিকের গতি মন্থর

সাংবাদিকদের দুর্গাপুজোর বোনাস ৩ হাজার টাকা, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর