দিঘার মন্দির উদ্বোধনে কড়া নিরাপত্তা প্রশাসনের, ১২ জেলার পুলিশ আগলাবে এলাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা: হাতে গোনা আর মাত্র ৪৮ ঘন্টা। তার পরই উদ্বোধন হবে দিঘার বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দিরের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু দিনের স্বপ্নের এই মন্দির খোলা হবে অক্ষয় তৃতীয়ার দিন। সেই কারণে ইতিমধ্যেই সেখানে শুরু হয়ে গিয়েছে ধর্মীয় আচার।

জানা গিয়েছে, জগন্নাথ মূর্তির প্রাণ প্রতিষ্ঠা ও মন্দির উদ্বোধনের আগে গর্ভগৃহে ও মন্দিরের সামনের হোমযজ্ঞের আয়োজন করা হবে। এই মন্দির নিয়ে সম্পূর্ণ দিঘা জুড়ে এখন হই হই করছে দর্শনার্থীরা। মানচিত্র অনুযায়ী দিঘা হল বাংলা ও ওড়িশা সীমান্ত সংলগ্ন একটি এলাকা। সারা বছর এই সমুদ্র সৈকত উপভোগ করতে আসেন মানুষ।

তবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে প্রশাসনের মাথায় চিন্তার ভাঁজ দেখা দিচ্ছে। এত আয়োজনের মধ্যে কোনও ত্রুটি রাখতে চায় না তাঁরা।

সমস্ত দিক বিবেচনা করে প্রশাসন আশ্বাস দিয়েছেন, দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে কড়া নিরাপত্তা বলয় প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসনিক সূত্রে খবর, দিঘায় মুখ্যমন্ত্রী-সহ একাধিক মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা এসে পৌঁছাবেন ২৮ এপ্রিল। আমন্ত্রিত বিশিষ্ট মানুষের পাশাপাশি বহু পুণ্যার্থীরাও এই উদ্বোধন অনুষ্ঠানে হাজির থাকবেন। তাই জেলা প্রশাসন মনে করছে এই দিন রেকর্ড ভিড় হতে পারে। তাই এত ভিড় সামাল দিতে মন্দির–সহ দিঘা শহরকে ১৭০টি সিসি ক্যমেরায় নজরবন্দি করা হয়েছে। ইতিমধ্যে ৮০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গিয়েছে, রবিবার থেকেই অন্যান্য জেলা থেকে পুলিশ বাহিনী দিঘায় আসতে শুরু করেছে। জেলা পুলিশ সূত্রে খবর, চন্দননগর এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ছাড়াও হুগলি গ্রামীণ, বারুইপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, ১৩ স্টেট আর্মড পুলিস ব্যাটেলিয়ন এবং ঝাড়গ্রামের স্পেশাল স্ট্রাইকিং ফোর্স থেকে বাহিনী আসছে দিঘায়। এ ছাড়া আসছে মুর্শিদাবাদ, রানাঘাট, বীরভূম এবং বাঁকুড়া জেলা থেকে মোট পাঁচজন অতিরিক্ত পুলিস সুপার র‍্যাঙ্কের অফিসার দিঘায় থাকবেন। এছাড়াও ১০ জন ডিএসপি পদমর্যাদার অফিসার এবং ১৫ জন ইনস্পেক্টর বাইরের জেলা থেকে আসবেন। বাকি অন্যান্য সমস্ত জেলা থেকে সাব ইনস্পেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর মিলিয়ে প্রায় ১২০ জন মন্দির উদ্বোধনের দিন নিরাপত্তার দায়িত্ব সামলাবেন।

জানা গিয়েছে ২৮ এপ্রিল সোমবার থেকেই দিঘা অঞ্চলের যান চলাচলের উপর কড়া নিয়ন্ত্রণ করছে পুলিশ। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) শ্যামল মণ্ডল জানিয়েছেন, কেবল যে সমস্ত গাড়ি কাছে দিঘা শহরের ঢোকার প্রবেশ পাস থাকবে সেগুলিকেই অনুমতি দেওয়া হবে।

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ