চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই আনারুলের বাড়িতে পুলিশ

নিজস্ব প্রতিনিধি: বকটুই গ্রামে গণহত্যার পর থেকেই অভিযোগ উঠতে শুরু করেছিল বীরভূম জেলার রামপুরহাট-১ ব্লকের বড়ষাল গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনের(Anarul Hossain) দিকে। স্বজনহারা মানুষগুলি দাবি করে আনারুলের লোকেরাই খুন করেছে ভাদু শেখকে। তার জেরেই যত অশান্তির সূত্রপাত। তাই সবার আগে আনারুলকেই গ্রেফতার করতে হবে। বৃহস্পতিবার বকটুই(Boktui) গ্রামে গিয়ে স্বজনহারা পরিবারগুলির সঙ্গে কথা বলে সেখানে দাঁড়িয়েই পুলিশকে নির্দেশ দেন আনারুলকে গ্রেফতার করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সেই নির্দেশের এক ঘন্টার মধ্যেই দেখা গেল আনারুলের বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ(Police)। যদিও আনারুলকে সেখানে পাওয়া যায়নি। তবে তাঁর বাড়ি ঘিরে রেখেছেন তাঁর অনুগামীরাও। তাঁদের দাবি আনারুলকে ফাঁসানো হয়েছে। আনারুল এই ঘটনায় জড়িত নয়। মুখ্যমন্ত্রীকে ভুল তথ্য দেওয়া হয়েছে। তাঁরা পুলিশকে অনুরোধ করবেন মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করা হলেও তাঁর সঙ্গে যেন কোনও দুর্ব্যবহার না করা হয়। যদিও পুলিশ জানিয়েছে আনারুল আত্মসমর্পণ না করলে তাঁরা কঠোর হতে বাধ্য হবেন।

এদিন বকটুই গ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ‘আমাকে অভিযোগ করা হয়েছে আনারুলের নির্দেশেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। আনারুল যদি ওই পরিবারগুলির আর্জি শুনে পুলিশি নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতেন, তাহলে হয়ত এই ঘটনা ঘটত না। আনারুল আমাদের ব্লক প্রেসিডেন্ট। তাঁর কাছে অভিযোগ জানিয়েছিল ওরা। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আনারুলকে গ্রেফতার করা হবে। কেন সময় মতো পুলিশ পাঠাননি আনারুল, সেটা জানার জন্যই গ্রেফতার করা হবে। সময় মতো পুলিশ পাঠালে হয়ত এই ঘটনা ঘটত না। হয় ওকে থানায় এসে আত্মসমর্পণ করতে হবে, নাহলে যেখান থেকে সম্ভব তুলে এনে গ্রেফতার করতে হবে।’ যদিও মুখ্যমন্ত্রীর এমন নির্দেশের কথা শুনে আনারুল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি নির্দোষ। জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ করবেন তিনি। ঘটনার দিন রাতে তিনি হাসপাতালে ছিলেন বলেও তিনি জানিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ