বর্ষবরণকে ঘিরে দিঘায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ষবরণকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য তৎপর দিঘার পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, গভীর রাত পর্যন্ত মাইক বাজানো বা উচ্চস্বরে ডিজে বাজানো যাবে না। উচ্চ স্বরে মাইক বাজানো বা ডিজে বাজলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার রাত থেকেই দিঘার সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। রবিবার ছিল ফেলে আসা বছর ২০২৩-এর শেষ দিন। আর সোমবার ছিল নতুন বছরের প্রথম দিন। ফলে অনেক মানুষই ছুটি কাটাতে ভিড় জমিয়েছে দিঘার বিভিন্ন হোটেলে। পর্যটকদের ভিড় বেড়ে যাওয়ায় স্বভাবতই সতর্ক প্রশাসন। পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, দিঘার সমুদ্র সৈকতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সাদা পোশাকে টহল দিচ্ছে পুলিশ। পাশাপাশি বিভিন্ন জায়গায় মহিলা পুলিশেরও কাজে লাগানো হচ্ছে।

এই প্রসঙ্গে দিঘা থানার ওসি অভিজিৎ পাত্র জানিয়েছেন, ‘দিঘার পরিবেশকে শান্ত রাখতে ইতিমধ্যে পুলিশের তরফে মাইকিং করা হয়েছে। কোন কোন বিধিনিষেধ মেনে চলতে হবে, সেবিষয়ে সাধারণ মানুষকে অবগত করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও যদি কেউ আইন অমান্য করে, তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বাধ্য হব।‘

 

 

‘অনুপ্রবেশকারীদের বাঁচাতেই এসআইআরের বিরোধিতা করছেন রাহুল’, তোপ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

শনি-সহ ৪ গ্রহের উল্টো চাল! ৩ রাশির জাতকদের হাতে আসবে অজস্র টাকা

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

Jio-র সস্তা রিচার্জ, ১২৩ টাকায় মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস