খাবারের খরচে টাকা কম দেওয়ার অভিযোগ, তেহট্টে ভোট কর্মীদের বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি, তেহট্ট : রাত পোহালেই ২০২৬ এর বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। শেষ দফার নির্বাচন শান্তিপূর্ণ করতে উদ্যোগী কমিশন। এদিনের ভোটের আয়োজনে নির্বাচন কমিশনের নির্দেশে জেলা প্রশাসন চূড়ান্ত ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যেই অসন্তোষের চিত্র ধরা দিল নদিয়ার কৃষ্ণনগর বিপ্রদাস পাল চৌধুরী কলেজ এবং সিএমএস স্কুলে। তেহট্টের বেতাই ডঃ বি. আর. আম্বেদকর কলেজে তৈরি করা করিমপুর ও তেহট্ট বিধানসভার ডিসিআরসি সেন্টারেও চূড়ান্ত বিশৃঙ্খলার অভিযোগ উঠল ভোটকর্মীদের তরফে। খাবারের খরচ কম দেওয়ার অভিযোগ উঠেছে। 

অভিযোগ, খাবারের খরচ বাবদ টাকা কম দেওয়া হচ্ছে। ১৭০ টাকা কম দেওয়া হয়েছে। ভোট কর্মীদের দাবি, সীমিত জায়গার মধ্যে বিপুল সংখ্যক কর্মীর ব্যবস্থা করা হয়েছে। ফলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে তাঁদের। তার উপর প্রাপ্য টাকাও মেটানো হয়নি। বিশেষ করে খাবারের জন্য নির্ধারিত অতিরিক্ত ১৭০ টাকা না পাওয়ার পর থেকে ক্ষোভ বাড়তে থাকে। ভোটকর্মীদের হুঁশিয়ারি, বকেয়া টাকা মিটিয়ে না দিলে তাঁরা ভোটকেন্দ্রে রওনা দেবেন না। যদিও প্রশাসনের পক্ষ থেকে প্রতিক্রিয়া মেলেনি।

কৃষ্ণনগর পুলিশ জেলার অধীনস্থ মোট তিনটি ডিসিআরসি সেন্টার।  ভোটকর্মীদের কাজের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর একে একে সকলেই রওনা দিচ্ছিলেন দায়িত্বপ্রাপ্ত নিজে নিজ ভোটগ্রহণ কেন্দ্রে। সকাল থেকে ঠিকঠাক চললেও দুপুরের পর থেকেই কর্মীদের ব্যাপক ক্ষোভ প্রকাশ পায়। তাদের দাবি, কাজ বন্টন করা হলেও তার জন্য বরাদ্দের ২১৪০ টাকার মধ্যে ১৭০ টাকা কম দেওয়া হচ্ছিলো। অ্যাকাউন্টেন্ট থেকে কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ঘোরাঘুরি করেও মেলেনি ফল। একদিকে যেমন বেলা বেড়েছে, অন্যদিকে বেশ দূরের ভোট কেন্দ্রে যাওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়ছে। অনেকে সেই কথা ভেবেই হয়তো তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে চলে গেছেন। বাকিদের দাবি, নির্বাচন কমিশন নির্ধারিত অর্থ তারা প্রত্যেক ভোটের ক্ষেত্রেই পেয়ে থাকেন। টাকা কম আসার বিষয়টি এবার প্রথম।  তবে কী কারণে এই টাকা কম এসেছে, তা কর্তৃপক্ষ সঠিক জানাতে পারেননি। সমাধানের প্রতীক্ষায় রয়েছেন বেশ কিছু ভোটকর্মী।

চতুর্থীতে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা

আমেরিকায় হারিকেনের তাণ্ডবে মৃত ৬! বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ

ক্যান্সারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ ডান ফুসফুসের একাংশ

পুজোর আগে বিশাল ছাড়! ৬৭ হাজারে মিলছে TVS Radeon বাইক

প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে হঠাৎ অসুস্থ বোধ করলে করণীয় কী ? মাথায় রাখুন কয়েকটি টিপস

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

নবমীতে দেবীর ভোগে পান্তা ভাত! শতাব্দী ধরে একই রীতি, কোথায় হয় এমন পুজো?

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার