বাংলার ৪ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ, তারই মাঝে বার্তা দিলেন শাহ

ভোট চলাকালীন সময়েই শাহী বার্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে কমিশনের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্তও নিয়েছে তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে এদিন সকাল থেকেই চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) তৃতীয় দফার ভোটগ্রহণের(3rd Phase Polling) পালা। এদিন দেশের ৯৩টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। তার মধ্যে আছে বাংলার(Bengal) ৪টি লোকসভা কেন্দ্রও। এই ৪টি কেন্দ্র হল মালদা উত্তর ও দক্ষিণ এবং জঙ্গিপুর ও মুর্শিদাবাদ। এদিন সকাল থেকেই এই চার কেন্দ্রের বুথে বুথে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ছে। তবে তার মাঝে সমস্যার ছবি যেমন সামনে আসছে তেমনি রাজনৈতিক দ্বন্দ্ব ও অভিযোগও সামনে আসছে। এদিন রাজ্যের ৪টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ ছাড়াও মুর্শিদাবাদ জেলার(Murshidabad District) ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেরও ভোটগ্রহণ করা হচ্ছে। এদিন মুর্শিদাবাদ জেলা থেকেই সব থেকে বেশি গোলমালের খবর মিলেছে প্রথম ২ ঘন্টাতেই। আবার এই ভোট চলাকালীন সময়েই বাংলার মানুষদের রাজনৈতিক বার্তা দিয়ে নয়া বিতর্ক খাড়া করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। এই নিয়ে কমিশনের(ECI) কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্তও নিয়েছে তৃণমূল(TMC)।

কী বার্তা দিয়েছেন শাহ? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন ট্যুইট করেছেন বাংলাতেই। তিনি লিখেছেন, ‘আমি পশ্চিমবঙ্গের মানুষকে অনুরোধ করছি যে, যারা আজ তৃতীয় দফার নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন তারা অবশ্যই একটি দুর্নীতিমুক্ত সরকার গঠনের পক্ষে ভোট দিন, যারা সকলের জন্য সমান অধিকার সুনিশ্চিত করবে, যারা মহিলাদের উপযুক্ত সম্মান দেবে, অবৈধ অনুপ্রবেশকে বন্ধ করবে, তোষণ নীতির অবসান করবে এবং গরীবদের জন্য কাজ করবে।’ কেন ভোট চলাকালীন সময়ে শাহ এই বার্তা দেবেন তা নিয়েই এবার কমিশনের কাছে অভিযোগ জানাতে পারে তৃণমূল। সূত্রে তেমনটাই জানা গিয়েছে। জোড়াফুলের দাবি, শাহি বার্তা আদলে ভোটগ্রহণের মাঝে প্রচার। আর তা নির্বাচনী বিধিভঙ্গের সমান। এদিকে এদিন সকাল থেকেই মুর্শিদাবাদ জেলা থেকেই সব থেকে বেশি গোলমালের খবর মিলেছে। ডোমকলে বোমাবাজির অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। সেখানে কংগ্রেস সমর্থকের বাড়ির লক্ষ্য করে সকেট বোমা ছোঁড়ার ঘটনা ঘটায় ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। আবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ২৫৪ এবং ২৫৫ নম্বর বুথে বাম এজেন্টের বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

রানিনগর বিধানসভা কেন্দ্রের ৩৪ বুথে সিপিএমের এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হরিহরপাড়ায় অঞ্চল কংগ্রেস সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। কংগ্রেসের অভিযোগ, হরিহরপাড়া থানার পাথরঘাটা এলাকা ভোটারদেরকে ভয় দেখানোর উদ্দেশ্যে কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। জলঙ্গিতে ২৮২ নম্বর বুথে আবার ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এদিন যে ৪টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে সকাল ৮টা পর্যন্ত ৬০টিরও বেশি ইভিএম সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে। এর মধ্যে বেশির ভাগ অভিযোগ এসেছে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে। প্রথমটির থেকে ২৭টি অভিযোগ এবং দ্বিতীয়টির থেকে ১৭টি অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে। ইভিএম ছাড়াও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে সরব হয়েছে শাসকদল তৃণমূল।

আবার জঙ্গিপুরের অজগরপাড়া ৮৮ নম্বর বুথে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ এক তৃণমূল নেতার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ওই বুথে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলেন রঘুনাথগঞ্জ ১ তৃণমূলের ব্লক সভাপতি গৌতম ঘোষ। এর পরেই দু’জনের মধ্যে বচসা শুরু হয়। তৃণমূলের নেতা গৌতমকে ধাক্কা দেওয়ার অভিযোগও উঠেছে ধনঞ্জয়ের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে মালদা জেলা থেকে এখনও পর্যন্ত বড় কোনও অভিযোগ বা গোলমালের কোনও খবর মেলেনি। তবে মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী পুলিশ পর্যবেক্ষকের কাছে গিয়ে অভিযোগ জানিয়েছেন যে, বুথের ভিতরে ঢুকে রাজ্য পুলিশ ভোটারদের প্রভাবিত করছে।

মঙ্গলবার সকালে রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-র

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলা?

এক লিটারে যাবে ২১ কিমি, মাত্র ৭.৮৪ লাখেই মিলছে সাত আসনের গাড়ি

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

ঝর্না, লেক আর সবুজের হাতছানি, পুজোর ছুটিতে ঘুরে আসুন ধানবাদ

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স