বাঁকুড়ার শালতোড়ায় অভিষেকের সভার প্রস্তুতি তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি, শালতোড়া : তীব্র ঠাণ্ডায় কাঁপলেও আসন্ন বিধানসভা নির্বাচনের কারণ উত্তপ্ত বঙ্গ রাজনীতি। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। নিজেদের ঘর শক্তিশালী করতে উদ্যোগী হয়েছে সকলে। বারুইপুর, আলিপুরদুয়ার, মালদা, ঠাকুরনগরের পর এবার বাঁকুড়াতে সভা করতে চলেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বাঁকুড়ায় শালতোড়ায় সভা করতে চলেছেন তিনি।

জেলায় জেলায় সভা করছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।আবার জিতবে বাংলা শ্লোগান দিয়ে জেলায় জেলায় সভা করছেন তিনি। সেই সভা থেকে কী নিয়ে বার্তা দেবেন তিনি সেই দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। সমস্ত জনসভা থেকে কেন্দ্রীয় বঞ্চনা থেকে এসআইআর সকল বিষয় উঠে এসেছে তাঁর কথায়। তবে সিংহভাগই ছিল এসআইআর প্রসঙ্গ।

আলিপুরদুয়ারের সভা থেকে ৫ আসনের মধ্যে ৫টি আসনি দখল করার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। পাশাপাশি তাহেরপুরকেও বিরোধী শূন্য করার ডাক দেওয়া হয়েছে। শালতোড়ায় সেন্টিনারি কলেজ মাঠে অভিষেকের সভা ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। সভামঞ্চের পাশাপাশি বিশেষ র‍্যাম্প তৈরি করা হয়েছে। সেখানে হেঁটে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শালতোড়া আসনে হেরে গিয়েছিল তৃণমূল। এই আসন চলে যায় বিজেপির দখলে যায়। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে শালতোড়া বিধানসভায় এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির। ফলে আসন্ন নির্বাচনে শোলতোড়াকে পুনরুদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।

অভিষেক সব সভা থেকেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যত হামলা করা হবে, তৃণমূল তত জিতবে বাংলায়। বিজেপি আক্রমণ করছে। বাংলার মানুষ দিল্লির কাছে মায়তা নত করবে না বলে জানিয়েছেন তিনি।

‘বুড়ো’ বয়সে শতরান করে রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন বাভুমা

মক্কার মসজিদে চুমু খাওয়ার অপরাধেই শিরশ্ছেদ করা হয়েছে দুই বাংলাদেশির?

দশেরায় শুক্রাদিত্য-বুধাদিত্য ও লক্ষ্মী নারায়ণ যোগ, সৌভাগ্যের দরজা খুলবে ৫ রাশির

স্বাধীনতার বছরে শুরু পুজো, মাকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ

দশেরাতে দেশের তিন শত্রুর নাম ঘোষণা করলেন মোদি

‘টাইগার শ্রফ নিশানা ছিলেন না’, বলি নায়ককে গুলিকাণ্ডে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

দশেরাতে দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, কী রাখলেন?

অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর, আফগান নাগরিক সহ গ্রেফতার ৮৫

হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

হাইকোর্ট বড় স্বস্তি, কংগ্রেস নেতা মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

লখনউয়ে ক্যাফে মালিকের খুনে অভিযুক্ত মডেল শ্রদ্ধা দুবেকে নাগপুর থেকে গ্রেফতার

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর