শুরু প্রাথমিকে নিয়োগ, এসএসসি’র বাংলা ইংরেজির ইন্টারভিউ শুরু ২৬ নভেম্বর থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার থেকে চালু হচ্ছে প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের আবেদনের পোর্টাল। টেট পাশ এবং অন্যান্য যোগ্যতামানে উত্তীর্ণ প্রার্থীরা মাত্রই এই পোর্টালে আবেদন করতে পারবেন। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে একটি পোস্ট মারফত জানান, “আগামীকাল থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অনলাইন পোর্টাল উন্মুক্ত করতে চলেছে, যেখানে উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা সরকার অনুমোদিত ও সরকারি পৃষ্ঠপোষকতা প্রাপ্ত প্রাথমিক এবং জুনিয়র বেসিক বিশ্ববিদ্যালয় গুলিতে সরকারি শিক্ষক পদের জন্য আবেদন জানাতে সক্ষম হবেন।”

জানা গিয়েছে, এই প্রাথমিক স্তরে মোট শূন্য পদ রয়েছে ১৩ হাজার ৪২১টি। ২০১৭ সালে টেট পরীক্ষার ভিত্তিতে ২০২৪ সালে শেষ বার প্রায় সাড়ে নহাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছিল। তারপর ২০২২ এবং ২০২৩ সালের টেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ২০২২ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন প্রায় ১ লক্ষ ৫৪ হাজার প্রার্থী। কিন্তু তাদের ডিএলএড এর পরিবর্তে বিএড ডিগ্রী ছিল, সেই কারণে প্রায় ৯৭ হাজার প্রার্থীর বৈধতা বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। ফলে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৫৭ হাজার। ২০২৩ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৬,৭৫৪ জন। অর্থাৎ ২০২২ এবং ২০২৩, পাশাপাশি এর আগের টেট মিলিয়ে নতুন চাকরিপ্রার্থী সংখ্যা ৭০ হাজারের আশেপাশে রয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। তবে অনেক কর্মরত শিক্ষকও আবেদন জানাতে পারেন। সে ক্ষেত্রে আবেদনকারীর সংখ্যাও বাড়বে । মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে প্রার্থীদের ইন্টারভিউর জন্য ঢেলে সাজানো হয়েছে একটি হল ঘর। কিছুদিনের মধ্যেই সেটির উদ্বোধনও করে দেওয়া হবে।

এদিকে মঙ্গলবার এসএসসি জানিয়েছে ২৬ নভেম্বর থেকে বাংলা এবং ইংরেজি বিষয়ের ইন্টারভিউ শুরু হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে যাচাইকরণ প্রক্রিয়া। ইন্টারভিউর ডাক পাওয়ার আগে প্রার্থীদের তথ্য যাচাইয়ের প্রথম দিন উচ্চ মাধ্যমিক স্তরের বাংলা বিষয়ের প্রায় ৭১০ জন প্রার্থীকে ডাকা হয়েছিল। অনুপস্থিত ছিলেন ৬ জন। যোগ্যতা সংক্রান্ত ভুল থাকায় তাঁরা আর ভেরিফিকেশনে হাজির হননি বলেই জানা গিয়েছে। এসএসসি নতুন ভবনে এই যাচাই করেন প্রক্রিয়া চলেছে।

এসএসসি নিয়োগ নিয়ে চলছে আন্দোলন। নতুন যারা পরীক্ষা দিয়েছিলেন তাঁদের প্রশ্ন যে প্যানেল আগে বাতিল হয়েছে সেই চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে কেন ১০ নম্বর দেওয়া হবে। ইন্টারভিউতে ডেমো ক্লাসের জন্য ১০ নম্বর বরাদ্দ করা রয়েছে। নতুনদের অনেকেই তো এখানে পিছিয়ে যাবে। এই প্রশ্ন নিয়ে হাইকোর্টে দায়ের হয়েছে দুটি মামলা। স্বীকৃত বেসরকারি স্কুল শিক্ষকরা অতিরিক্ত ১০ নম্বর পাওয়ার দাবি জানিয়েছেন এই মামলায়। অন্যদিকে নিয়ম না থাকলেও পার্ট টাইম শিক্ষকরা অনেকেই এই নম্বর পেয়ে গিয়েছেন বলে উচ্চ আদালতে আরও এক দায়ের হওয়া মামলায় দাবি করা হয়েছে। 

হালুয়া নয়, এবার বাড়িতেই বানান দানাদার মুগ ডাল বরফি, রইল রেসিপি

সাপ নয়, ঘরের পাশে ঘাপটি মেরে থাকা এই প্রাণির বিষের লিটার ১০০ কোটি

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়

সন্ধ্যেতে চায়ের সঙ্গে চাই নতুন কিছু? বানিয়ে ফেলুন কাঁচকলা-শ্যামা চালের টিক্কি

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার মঞ্চে নর্তকীর বেশে হেমা মালিনী, রাধা হয়ে নাচলেন

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

ডেঙ্গি রুখতে আসানসোলে বিশেষ অভিযান, নজরদারিতে নামল ‘সিটি ওয়াচ কার’

লাউ-মুগ ডালের যুগলবন্দি! বানিয়ে নিন ওড়িশার ঐতিহ্যবাহী ‘লাউ ডালমা’

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! পুজোর আগেই শুরু আইএসএল, জানুন দিনক্ষণ

‘আমার ভিডিও হতাশাগ্রস্তদের…’, বেশ্যা বৃত্তির আইনি স্বীকৃতির দাবি অভিনেত্রী পুনম পাণ্ডের

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’