আগামিকাল প্রাথমিকের দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউ

ইন্টারভিউ নেওয়া হবে আড়াইশোরও বেশিজনের।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক নিয়োগের (PRIMARY RECRUITMENT) জন্য প্রথম পর্যায়ের ইন্টারভিউ নেওয়া হয়েছিল গত বছরের ২৭ ডিসেম্বর। আগামিকাল দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউ। জানা গিয়েছে, ইন্টারভিউ নেওয়া হবে আড়াইশোরও বেশিজনের।

প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ১০টা থেকে নেওয়া হবে ইন্টারভিউ। কেন্দ্রীয়ভাবে নেওয়া হবে এই ইন্টারভিউ। সমগ্র প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। সূত্রের খবর, পরীক্ষকদের থাকবে ল্যাপটপ। পরীক্ষার্থীদের নম্বর দেওয়া মাত্র সেই নম্বর সরাসরি জমা পড়বে পর্ষদের সার্ভারে। ফলে দ্বিতীয়বার আর সংশোধন করা যাবে না প্রদত্ত নম্বর। একই ভাবে পর্ষদ সার্ভারে জমা হবে পরীক্ষার্থীদের বিভিন্ন যোগ্যতার শংসাপত্রের ওপর বরাদ্দ নম্বরও। ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে ওই নম্বর দেওয়া হয়।

প্রথম পর্যায়ে নিয়োগে স্বচ্ছতা আনতে ইন্টারভিউয়ের সময় পেন ব্যবহার করেছিলেন পরীক্ষকরা। দ্বিতীয় পর্যায়ে আরও একধাপ এগিয়ে ল্যাপটপ- অনলাইন- সার্ভার ব্যবস্থা। চলতি মাসেই আরও অন্তত দু’টি পর্যায়ে ইন্টারভিউ নেওয়া হবে, বলে জানা গিয়েছে। হতে পারে উত্তরবঙ্গের পরীক্ষার্থীদেরও ইন্টারভিউ।

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান