মেদিনীপুরের আজব স্কুল, ২ পড়ুয়ার জন্য রয়েছেন ৩ শিক্ষক ও প্যারা টিচার

Share:

নিজস্ব প্রতিনিধি, নজরগঞ্জ: ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর জেলায় জেলায় শিক্ষকের অভাবে পড়াশোনা চালানোর জন্য সমস্যায় পড়তে হয়েছে একাধিক স্কুলকে। এবার খোদ বিদ্যাসাগরের জেলাতেই খোঁজ মিলল এক আজব স্কুলের। সেখানে শিক্ষক থাকলেও দেখা নেই পড়ুয়ার। মাত্র ২জন পড়ুয়া নিয়ে চলছে স্কুল। সেখানে শিক্ষকের সংখ্যা ৪।

রাজ্য এমনকি দেশের একাধিক স্কুলে পড়ুয়ার সংখ্যা থাকলেও থাকে না পর্যাপ্ত শিক্ষক। থাকেনা বইখাতা, থাকেনা টেবল চেয়ার। কিন্তু পশ্চিম মেদিনীপুরের জাগ্রত শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ে সব থাকলেও নেই পড়ুয়া। এই স্কুলে রয়েছেন ৩ জন স্থায়ী শিক্ষক সঙ্গে রয়েছেন একজন প্যারা শিক্ষক। ৭০ দশকে তৈরি হওয়া জাগ্রত শিক্ষানিকেতন প্রাথমিক বিদ্যালয় এখন ধুঁকছে শুধুমাত্র পড়ুয়াদের অভাবে। স্থানীয়দের দাবি, স্কুলের পড়াশোনার মান খারাপ হওয়ার কারণেই কেউ ওই স্কুলে ভর্তি হয়না। যদিও এই ঘটনায় শিক্ষকদেরকেই কাঠগড়ায় তুলছেন ওয়ার্ড এডুকেশন কমিটির সভাপতি।

মেদিনীপুরের ২০ নম্বর ওয়ার্ডের নজরগঞ্জ এলাকায় ১৯৬৯ সালে তৈরি হয়েছিল জাগ্রত শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়। প্রথমদিকে পড়ুয়ার সংখ্যা বেশ ভালই ছিল। আস্তে আস্তে কমতে থাকে পড়ুয়া। ২০১৯ সাল পর্যন্ত স্কুলে ছাত্রের সংখ্যা ছিল গড়ে পঞ্চাশের ধারেকাছে। করোনার সময় থেকে পড়ুয়ার সংখ্যা কমতে থাকে। বিগত ৩ শিক্ষাবর্ষে একজন ছাত্রও ভর্তি হয়নি স্কুলে। ওই স্কুলে ছাত্র সংখ্যা কমতে কমতে দু’জনে এসে ঠেকেছে। ছাত্র কম থাকার কারণে মিড ডে মিল দেওয়া হয়না। গত বছর এই স্কুলে ৫জন পড়ুয়া ছিল। এখন তাঁদের মধ্যে ৩জন চলে গিয়েছে।

প্রধানশিক্ষক জানিয়েছেন, বাড়িতে বাড়িতে গিয়ে ছাত্র আনার কাজও করেছেন। বিভাগীয় আধিকারিকদের চিঠিও দেওয়া হয়েছে। স্কুলের বেহাল অবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান জানিয়েছেন, করোনার পর থেকে কমেছে ছাত্র সংখ্যা। গলদ কোথায় রয়েছে, তা জানার চেষ্টা চলছে।

১ মিনিটেই ম্যাজিক, লক্ষ্মীপুজোর জন্য পুরনো রুপো ও তামার বাসন ঝকঝকে করে নিন

আর্থিক উন্নতি ও সমৃদ্ধি চান? এই গাছ বাড়িতে রাখলেই মিলবে ফল!

সারাদিন থাকবে ভরপুর এনার্জি! জেনে নিন ড্রাই ফ্রুটসের ৩ উপকারিতা

ওজন কমানোর ওষুধেই বাড়তে পারে সমস্যা! কি বলছেন বিশেষজ্ঞরা?

ওজন কমাতে চান? এই ৫ শরীরচর্চা থেকে নিজেকে দূরে রাখুন

কোজাগরী লক্ষ্মীপুজোয় ভাগ্য বদলাবে কোন রাশির? দেখে নিন রবিবারের রাশিফল

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে