চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু প্রিয়া সমাদ্দারের, শোকস্তব্ধ নিউ ব্যারাকপুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজোর আনন্দ মুহূর্তে পরিণত হল গভীর শোকে। কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ১৯ বছরের তরুণী প্রিয়া সমাদ্দারের। তাঁর মৃত্যুর খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে এল নিউ ব্যারাকপুরের উত্তর যোগেন্দ্রনগরে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। শোকস্তব্ধ গোটা এলাকা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রিয়ার বাড়ি ব্যারাকপুর ২ ব্লকের ঘোলা থানার অন্তর্গত বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর যোগেন্দ্রনগরের ১৬ ফুটের রাস্তা এলাকায়, ভাই ভাই সংঘের লাগোয়া অঞ্চলে। তাঁর বাবা শ্যামল সমাদ্দার পেশায় ব্লাউজ কাটিংয়ের কারিগর। প্রিয়া নিউ ব্যারাকপুরের তপতী বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। জানা গিয়েছে, বেশ কয়েক জন বন্ধু-বান্ধবীর সঙ্গে কলকাতায় দুর্গাপুজো দেখতে গিয়েছিলেন প্রিয়া। পরিবারের আশা ছিল, ঠাকুর দেখে হাসিমুখে বাড়ি ফিরবে মেয়ে। কিন্তু সেই আনন্দের অপেক্ষা যে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনবে, তা কল্পনাও করতে পারেননি কেউ। চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে তাঁর মৃত্যুর খবর আসতেই ভেঙে পড়ে পরিবার।

আরও পড়ুনঃ প্রেমে ভাঙন থেকে পকেটে টান! শুক্রের বক্রীতে বিপাকে পড়বেন কোন ৫ রাশির জাতকরা?

মেয়ের মৃত্যুসংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান পরিবারের সদস্যরা। কিন্তু ততক্ষণে সব শেষ। বড় মেয়েকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছেন বাবা শ্যামল সমাদ্দার। প্রিয়জনকে হারানোর যন্ত্রণা কিছুতেই সামলে উঠতে পারছেন না তাঁরা। ঘটনার খবর পেয়ে রাতে প্রিয়ার বাড়িতে যায় ঘোলা থানার পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন পুলিশকর্মীরা। পুজোর আনন্দের মাঝেই এমন মর্মান্তিক ঘটনা মেনে নিতে পারছেন না এলাকার বাসিন্দারা।

বক্সঅফিসে সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে ‘জেলর ২’, তিন দিনে ৪০০ কোটি ছুঁই ছুঁই ছবির আয়

বিপর্যয়ের পর চোরবাগানে জারি ১৬৩ ধারা, আর কী জানাল কলকাতা পুলিশ

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

দ্বিতীয় সপ্তমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা! পুণ্যার্থীদের পিষে দিল ধানবোঝাই ট্রাক, মৃত ১৩

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

সংসারে অশান্তি ও আর্থিক সমস্যা? বাড়িতে এই ভুলগুলি এড়িয়ে চলুন

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু প্রিয়া সমাদ্দারের, শোকস্তব্ধ নিউ ব্যারাকপুর

প্রেমে ভাঙন থেকে পকেটে টান! শুক্রের বক্রীতে বিপাকে পড়বেন কোন ৫ রাশির জাতকরা?

দেবী লক্ষ্মীর কৃপা পেতে চান? উৎসবের সময়ে দরজায় ঝোলান এই পাতাগুলি