বেলঘরিয়ায় প্রকাশ্যে মদ্যপান, প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি, বেলঘরিয়া: প্রকাশ্যে মদ্যপান করার প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী শিক্ষক। বেলঘরিয়ার নন্দননগরে প্রতিবাদীকে মারধর করার সিসিটিভি ছবি প্রকাশ্যে। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। কাউকে গ্রেফতার করা যায়নি। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।

জানা গিয়েছে, বেলঘরিয়ার নন্দননগরে প্রকাশ্যে রাস্তাতেই মদ্য়পান করছিল ৫-৬জন যুবক যুবতী। সকলের সামনে রাস্তায় এই ভাবে মদ্যপান করতে বাধা দিয়েছিলেন স্থানীয় শিক্ষক। কামারহাটি পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের ঘটনা। মদ্যপানে প্রতিবাদ করার কারণে কিল-চড় মারা হয়। এলাকার সিসিটিভি ফুটোজে ধরা পড়েছে সেই আক্রমণের ছবি। মদ্যপান করার প্রতিবাদ করায় ওই শিক্ষককে বেধড়ক মারধর করা হয় শিক্ষককে।  বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। বেলঘরিয়ায় নন্দননগরের রাস্তায় মদ্যপান করার প্রতিবাদ করায় শিক্ষককে মারধর করা হয়েছে।

বারবার একই ধরনের ঘটনা ঘটছে বলেছেন স্থানীয়রা অভিযোগ করছেন। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। স্থানীয়রাও ভয় পেয়ে রয়েছে। এই ঘটনাই প্রথম নয়, এর আগেও মদ্যপানে বাধা দিয়ে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ। ঘটনার দিন অভিযুক্তদের মধ্যে রয়েছে ৫ জন যুবক ও ১ জন যুবতী।  উল্লেখ্য,কয়েকদিন আগেই পাড়ায় অসামাজিক কাজ, চাঁদার জুলুমবাজি, প্রতিবাদ করায় বেলঘরিয়ায় যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল। এই ঘটনায় টাকির গেস্ট হাউস থেকে গ্রেফতার মূল অভিযুক্ত রোহিত সিং-সহ ৩ জন।

বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা-বন্দুক! ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি

পাঁচতলা থেকে পড়ে মৃত্যু মনোবিদের, দুর্ঘটনা নাকি নেপথ্য রয়েছে অন্য রহস্য?

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

গুরু পূর্ণিমায় কংগ্রেস নেতার পা ধুইয়ে দিলেন সমর্থকরা, বিতর্কের ঝড়

মর্মান্তিক! গাজায় ইজরায়েলের হামলায় নিহত অন্তঃসত্ত্বা, গর্ভ থেকে ছিটকে পড়ল ভ্রুন

চলন্ত ট্রেন থেকে লাফ, RPF কর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল দুই কাঁওয়ার যাত্রীর, হাড়হিম ঘটনা মালদহে

চলন্ত অটোতে ‘নীল ছবি’ দেখে অশালীন আচরণের অভিযোগ র‍্যাপিডো চালকের বিরুদ্ধে

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

২০০ কোটির বেশি আয়কর জমা দিয়েছেন টুলু! ‘পাথরসম্রাটের’ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা

গরম ভাতে অমৃত! দুপুরের ভোজে বানিয়ে নিন ভেটকির কাঁটা চচ্চড়ি, রইল রেসিপি

বিয়ের জন্য চাপ! প্রেমিক-ভাগ্নেকে নৃশংসভাবে খুন মামির