‘যা যা ক্ষতি হয়েছে, তা দ্রুত মেরামত করে ফেলতে হবে’, দিঘা নিয়ে বাড়তি নির্দেশ মমতার

ডানার ঝাপ্টায় ক্ষতিগ্রস্থ দিঘা পুনর্গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। জানালেন, যা যা ক্ষতি হয়েছে, তা দ্রুত মেরামত করে ফেলতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডানা’(Cyclone Dana) দাপটে ক্ষতিগ্রস্ত রাজ্যের উপকূলবর্তী এলাকা। যার মধ্যে পূর্ব মেদিনীপুরে(Purba Midnapur) ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। নবান্ন সূত্রেই এই তথ্য জানা গিয়েছে। বিপদের আশঙ্কায় পর্যটনের ভরা মরশুমে ‘ডানা’র আগেই দিঘা(Digha) থেকে সরিয়ে দেওয়া হয়েছিল পর্যটকদের। তাতে ব্যবসার কিছুটা ক্ষতি হয়েছে। দুর্যোগ কেটে গেলে দ্রুত তা পুনর্গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শুক্রবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ‘দিঘায় আজও খুব বৃষ্টি হবে। কাঁথি, রামনগরেও হবে। আগামী ৪৮ ঘণ্টা সতর্ক থাকতে হবে। আর যা যা ক্ষতি হয়েছে, তা দ্রুত মেরামত করে ফেলতে হবে। দিঘায় অনেক পর্যটক যাবে। তাদের নিরাপত্তার দিকে নজর রাখতে হবে।’ উপকূলীয় অঞ্চলে ডানা দাপট দেখিয়েছে ভালোই। সমুদ্র তীরবর্তী এলাকায় জাতীয় ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল রয়েছে। তারাই গোটা পরিস্থিতির ওপর নজর রেখেছেন, প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন।

আরও পড়ুন, ‘দুর্যোগের সুযোগ নিয়ে কেউ কেউ দুষ্টুমি করতে পারে’, সাবধান করলেন মমতা

এদিন সকালে সমুদ্রে জলোচ্ছ্বাসের আশঙ্কায় একেবারে ফাঁকা করে দেওয়া হয়েছিল দিঘা সৈকত। পুজোর ছুটিতে যাঁরা দিঘা বেড়াতে গিয়েছিলেন, তাঁরা কিছুটা হতাশই হন তার জেরে। এই পরিস্থিতিতে পর্যটন ব্যবসায় ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে। এর আগেও বেশ কয়েকটি ঘূর্ণিঝড়ের দাপটে দিঘার মতো উপকূলীয় এলাকা বার বারই ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব এলাকা পুনর্গঠনে ম্যানগ্রোভ অরণ্য গড়ে তোলার বিষয়ে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনও তিনি একই পরামর্শ দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে। এদিন তিনি পূর্ব মেদিনীপুরের জেলাশাসককেই সরাসরি বললেন, ‘দুর্যোগের সময় ঘন ঘন আপডেট দিয়েছেন আপনারা। আমি জেলার পরিস্থিতি সবটাই জানি। প্রশাসনের সব স্তরের অফিসারদের নিয়ে বিপদ মোকাবিলায় যা প্রয়োজন, করবেন। ম্যানগ্রোভ ভালো করে লাগাতে হবে ওখানে। আর দিঘার দিকে বেশি নজর দিতে হবে। ওখানে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, সেটা ঠিক আছে তো? খেয়াল রাখবেন, কোনও ক্ষতি যেন না হয়। আর এখনই NDRF, SDRF-কে তুলবেন না। আগামী ৪৮ ঘণ্টা দুর্যোগ চলতে পারে। ওদের কাজে লাগবে।’   

আরও পড়ুন, দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনও শিথিলতা নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর

এদিকে ডানা’র দাপটে কৃষকদের ক্ষতির কথা মাথায় রেখে এদিন মুখ্যমন্ত্রী বাংলায় শস্য বিমায় নাম তোলার সময়সীমা আরও এক মাস বাড়ানোর কথা ঘোষণা করেন। তিনি বলেন, ‘আগে একটা বন্যা হয়ে গিয়েছে। সেই সময়ের কাজ কত দূর হয়েছে তা দেখে নিতে হবে। কেউ যেন বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে। যাঁদের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে ফিল্ড সার্ভে করতে হবে। ৪৮ ঘণ্টা পর গিয়ে সার্ভে করবেন। যেখানে চাষিদের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁরা সকলে শস্যবিমা পাবেন। ৩১ অক্টোবরের বদলে বাংলা শস্য বিমায় নাম তোলার সময়সীমা ৩১ নভেম্বর করা হল। আউশ ধান ইতিমধ্যেই অনেকাংশে কাটা হয়ে গিয়েছে। বাকি জেলায় ধান কাটা এখনও চলছে। ধান নষ্ট হলে শস্য বিমার অধীনে ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে। বাংলা শস্য বিমায় ইতিমধ্যেই কয়েক লক্ষ চাষি নাম নথিভুক্ত করেছেন। এবারও নতুন করে নামও তোলা যাবে।’

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের