আশঙ্কাই সত্যি! ভোট দিতে পারলেন না আদ্রার ‘ইরানি বস্তির’ আজিজ

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে পূর্বপুরুষরা এসেছিল ভারতে। বহুদিন বসবাস করার জন্য মিলেছে ভারতীয় নাগরিকত্ব। পুরুলিয়ার রেলশহর লাগোয়া সাকিন কাঁটারাঙুনি ইরানি বস্তি এলাকার মানুষরাও ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন। আড়াই দশক ধরে কাশীপুর বিধানসভা কেন্দ্রে তাঁদের নাম উঠেছে। কিন্তু এসআইআরের গেঁড়োতে আটকে গেল এই এলাকার বাসিন্দা আজিজ আলির ভাগ্য।

ভারতীয় হয়েও বিধানসভার ভোট দিতেই পারলেন না আজিজ আলি। SIR শুরুর পর থেকেই আতঙ্কে ছিলেন তিনি। স্ত্রীয়ের নাম ভোটার তালিকাতে থাকলেও তাঁর নাম নেই। তাও ভোটার ও আধার কার্ড নিয়ে ভোট দিতে যাচ্ছিলেন আজিজ আলি। যাওয়ার পথেই তাঁকে আটকে দেওয়া হয়। ভোট দিতে পারেননি তিনি।    

তাঁর কথায়, ২০০৮ সাল থেকে ভোটার কার্ড রয়েছে। এর আগে ভোটে অংশ নিয়েছিলেন তিনি। স্ত্রী এনুমারেশন ফর্ম পেলেও তিনি পাননি। প্রথমদিকে বিষয়টি বুঝতে পারেননি। ভেবেছিলেন ভোটার কার্ড এবং আধার কার্ড থাকতে চিন্তা নেই। তাঁর জন্মও তো বহরমপুরে। পরে জানতে পেরেছেন এনুমারেশন ফর্ম না–পেলে তালিকায় নাম থাকবে না। অনেক জায়গায় গিয়েছেন। কিন্তু নাম ওঠেনি। তাই ভোট দিতে পারেননি।’

জানা গিয়েছে, ১৯৩৩ সালে আজিজের পূর্বপুরুষরা ইরান থেকে চলে গিয়েছিলেন তৎকালীন বর্মায়। সেই সময়ে বর্মা ছিল ভারতের অন্তর্ভুক্ত। সেখান থেকে ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েন তাঁরা। বহরমপুর, মেদিনীপুর এবং রানিগঞ্জে তাঁদের বাস। ১৯৯০ সালের শেষ দিকে আদ্রা রেল শহরে আসেন। সেখানের কলোনি ইরানি নামেই পরিচিত। এখানেই এখন বাস আজিজের। কিন্তু ভোটার তালিকায় তাঁর নাম নেই। ভোটও দিতে পারলেন না। এখন চিন্তা কি করে নাম উঠবে ভোটার তালিকাতে।

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?