ভোট প্রচার ভুলে বাড়ির বাসন্তী পুজোয় ব্যস্ত মন্ত্রী স্বপন দেবনাথ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই বিধানসভা নির্বাচন। সকল প্রার্থীরা ব্যস্ত প্রচারে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ২০০৬-এর প্রতিশ্রুতি রক্ষা করলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। ২০০৬ সাল থেকে শুরু হওয়া বাসন্তী পুজোতে মেতে উঠলেন তিনি। সমস্ত রাজনৈতিক কর্মব্যস্ততা ভুলে সহকর্মীদের সঙ্গে পুজোর আবহে মেতে উঠলেন তিনি।

সারাবছর রাজনৈতিক কর্মসূচি ও প্রচারের ব্যস্ততায় কাটে দিন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের মধ্যে থেকে সংগঠনের কাজ সামলান। তবে বৃহস্পতিবার দিনটা ছিল একেবারেই আলাদা স্বপন দেবনাথের কাছে । রাজনৈতিক কর্মব্যস্ততা ভুলে সম্পূর্ণভাবে পুজোর আবহে মেতে উঠলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। মহা অষ্টমীর পবিত্র তিথিতে তাঁর বাড়িতে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী বাসন্তী পুজো। ২০০৬ সাল থেকে শুরু হওয়া এই পুজো এক বৃহৎ সামাজিক ও ধর্মীয় উৎসবে পরিণত হয়েছে। সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল নজরকাড়া। পুজোর নানা আচার-অনুষ্ঠান এবং উৎসবের আমেজে মুখর ছিল গোটা এলাকা।

এই পুজো শুরুর পেছনে রয়েছে এক ইতিহাস। স্বপন দেবনাথ জানান, ২০০৬ সালে রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাঁর ১২ জন সহকর্মী মিথ্যা মামলায় জেলবন্দি হয়েছিলেন। সেই সময় তাঁরা পুজোর আনন্দ থেকে বঞ্চিত ছিলেন। তখনই তিনি প্রতিশ্রুতি দেন—সহকর্মীরা ফিরে এলে সবাইকে নিয়ে ধুমধামের সঙ্গে পুজোর আয়োজন করবেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই শুরু হয় এই বাসন্তী পুজো। পাশাপাশি, তাঁর বাবার ইচ্ছাও এই আয়োজনের পিছনে বড় কারণ বলে উল্লেখ করেন তিনি। সেই সময়ের জেলবন্দি সহকর্মী পরিমল দেবনাথ এদিন বলেন, তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। সেই কঠিন সময়ের কথা ভুলে যাওয়ার জন্যই এই পুজো বিশেষ তাৎপর্যপূর্ণ”। রাজনীতির ময়দান থেকে কিছুটা দূরে সরে এই বিশেষ দিনে ভক্তি ও আবেগের মেলবন্ধনে ভেসে গেল পূর্বস্থলী দক্ষিণের পরিবেশ।

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র, হামিমকে জেরায় পাক চক্রের পর্দাফাঁস

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

বিহারের বাঁকিপুর বিধানসভার উপনির্বাচন: গণনার শুরুতেই এগিয়ে গেলেন প্রশান্ত কিশোর

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু