মমতার এক ফোনেই রাগ গলে জল ‘অভিমানী’ রবির

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই বাংলার বিধানসভা নির্বাচন। তার আগে জোরদার প্রচারে সব রাজনৈতিক দল। শাসক থেকে বিরোধী কোনও শিবিরই প্রচারে ঝাঁঝ না বাড়িয়ে ছাড়ছে না। কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। তৃণমূল নেতাদের কর্মসূচি চলছে জেলায় জেলায়। উত্তর থেকে দক্ষিণে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরে অনেকেই অভিমান করেছিলেন। সেই অভিমান ভেঙেছে মুখ্যমন্ত্রীর ফোনেই। কোচবিহারেও এমন ঘটনা ঘটেছে। কোচবিহার রাসমেলার ময়দানে তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক এবং পার্থপ্রতিম রায়ের সমর্থনে জনসভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে দেখা গিয়েছে রবীন্দ্রনাথ ঘোষকে। মুখ্যমন্ত্রীর ফোন পেয়েই তিনি এসেছেন।

তৃণমূল নেত্রীর একসময়ের ছায়াসঙ্গী রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর কাছে আচমকাই ফোন আসে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। নেত্রী নিজে আহ্বান করেছিলেন তাঁকে। সেই ডাক উপেক্ষা করতে পারেননি রবীন্দ্রনাথ ঘোষ। নেত্রীর সঙ্গে হোটেলে গিয়ে দেখা করার কথাও বলা হয়েছিল। এরপরেই তিনি সোজা পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কোথায় তাঁর অভিমান। সব ভুলে তখন নেত্রীর কাছে পৌঁছে যান তিনি। সেখানে তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় মমতার। এরপর তাঁকে নিজেরই গাড়িতে তুলে নেন তৃণমূল নেত্রী। রওনা দেন সভাস্থলের উদ্দেশে। রবীন্দ্রনাথ ঘোষকে নিজে সভাস্থলে নিয়ে গিয়েছিলেন তৃণমূল নেত্রী।

শুক্রবারের সভাতে সামনের সারিতেই বসে থাকতে দেখা গিয়েছিল রবীন্দ্রনাথ ঘোষকে। দেখে বোঝার উপায় নেই, কিছুদিন আগে দলের প্রতি অভিমান ছিল তাঁর। নেত্রীর একদা ‘ছায়াসঙ্গী’ রবীন্দ্রনাথ। মঞ্চে তাঁকে পুরনো দিনের সহকর্মী বলে পরিচয় করিয়েছেন তিনি। টিকিট না পেয়ে অভিমান হয়েছিল তাঁর। এখন সেই অভিমান গলে জল। একসঙ্গে লড়াই করতেই মমতার ডাকে সভামঞ্চেও হাজির হয়েছেন তিনি।

আজকের রাশিফল: মায়ের পরামর্শ নিন, বিপদে কাজে লাগবে, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান…

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক