বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

Share:

নিজস্ব প্রতিনিধি: দুঃসময়ে মমতার পাশে কংগ্রেস। বাংলার ভোটে বিজেপির কাছে তৃণমূলের শোচনীয় হার দেখে তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায়কে গতকাল, সোমবার সন্ধ্যায় ফোন করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এমনটাই জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। রাহুল সাম্প্রদায়িক রাজনীতি এবং নির্বাচনের সময়ে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের বিরুদ্ধে বিরোধীদের ঐক্যবদ্ধ থাকার উপর জোর দিয়েছেন। হার-জিত গণতন্ত্রের স্বাভাবিক অঙ্গ, এই কথা স্মরণ করিয়ে দিয়ে গণতান্ত্রিক ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষায় বিরোধী জোটকে অবিচল থাকার বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা। তামিলনাড়ুতে ডিএমকে প্রধান স্ট্যালিনকেও ফোন করেন রাহুল। তাঁর সঙ্গেও একই বিষয়ে কথা হয়েছে বলে দাবি জয়রাম রমেশের।

আরও পডুন: বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গতকাল, সোমবার ভবানীপুর কেন্দ্রের গণনা নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেন মমতা। শাখাওয়াত মেমোরিয়াল স্কুল থেকে বেরিয়ে তৃণমূল সুপ্রিমো ইভিএমে কারচুপির অভিযোগ করেন। তাঁর দাবি, প্রায় ১০০টি আসনে বিজেপি কারচুপি করেছে, আর তাতে সাহায্য করেছে খোদ নির্বাচন কমিশন। মমতার এই কথাকেই সমর্থন জানিয়ে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ‘বাংলা ও অসম ভোট চুরির স্পষ্ট উদাহরণ। আমরা মমতাজির সঙ্গে একমত। এর আগে মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র ও ২০২৪-এর লোকসভা নির্বাচনেও একই কৌশলে ভোট চুরি করা হয়েছিল। একই ঘটনার পুনরাবৃত্তি হল বাংলাতেও।’ সূত্রের খবর অসম, বাংলা ও পুদুচেরীর ভোট নিয়ে বৈঠক ডাকছে বিরোধী জোট ইন্ডিয়া শিবির। অসম ও বাংলায় ভোটচুরি হয়েছে বলে কংগ্রেসের দাবি। সেই বিষয়ে দিল্লিতে বৈঠক হবে আগামী সপ্তাহে। তাতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসকে। বাংলার নির্বাচনে তৃণমূলের পরাজয় হলেও ভালো ফল করেছে কংগ্রেস। শূন্য থেকে উঠে দুটি আসনে জয়ী হয়েছে হাত শিবির। 

মুর্শিদাবাদের ফরাক্কা থেকে মোতাবে শেখ জিতেছেন ৮১৯৩ ভোটে। রানিনগরের কংগ্রেস প্রার্থী জুলফিকার আলি জিতেছেন ২৭০১ ভোটে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল