শনির মহাদশায় রাহুর অন্তঃদশা চলছে মমতার, ২৪’র ভোটে আসবে সাফল্য

মমতার কোষ্ঠীতে ধনু রাশিতে সূর্য ও বুধের শুভ রাজযোগ তৈরি হচ্ছে। আর এই শুভ রাজযোগ দেশ শাসনের ইঙ্গিত দিচ্ছে। সাফল্য আসবে ২৪'র ভোটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছর পড়ে গিয়েছে। আর নতুন বছরের শুরুতেই অনেকেই যেটা জানতে চান তা হল জ্যোতিষ মতে বছরটা কেমন যাবে। মানে টাকাকড়ি কেমন আসবে, আয়ব্যয় যোগ কেমন, স্বাস্থ্য কেমন যাবে, প্রেম-সম্পর্ক কোন পথে হাঁটবে ইত্যাদি ইত্যাদি। এতো গেল ব্যক্তিগত রাশিফলের কথা। কিন্তু আপনার কী জানতে ইচ্ছা করে বাংলার সর্বময় কর্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) এই নতুন বছর মানে ২০২৪ সাল(Horoscope 2024) কেমন যাবে? তাহলে এই লেখায় চোখ বুলিয়ে নিন একবার। ১৯৫৫ সালের ৫ জানুয়ারি কলকাতায় জন্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কোষ্ঠীতে ধনু রাশিতে(Sagittarius) সূর্য ও বুধের শুভ রাজযোগ তৈরি হচ্ছে। কুণ্ডলীতে লাভের একাদশ ঘরে বসে উচ্চ রাশির শনির(Saturn) মহাদশা চলছে। আর এই শুভ রাজযোগ দেশ শাসনের ইঙ্গিত দিচ্ছে। 

২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় শনির মহাদশায় প্রথমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে বসেন। ২০২১ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি তৃতীয়বারের জন্যে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। বর্তমানে শনির মহাদশায় রাহুর অন্তঃদশা চলছে তৃণমূলনেত্রীর। ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত এই অবস্থা থাকবে। তাই তাঁর স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে এই বছরে। তবে শনি ও রাহু উভয়ই শুভ গ্রহের রাশিতে এবং শুভ গ্রহের নবমশায় অবস্থিত হওয়ায় জ্যোতিষ গণনা অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে(General Election 2024) গতবারের চেয়ে বেশি সফল হবেন।  

বিজেপি ও নরেন্দ্র মোদিকে থামানোর লক্ষ্যে অবিজেপি দলগুলিকে নিয়ে গঠিত INDIA জোটে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মমতা। আসন্ন লোকসভা ভোটে বিজেপিকে রুখে দিতে একটা বড় দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল জয় পেলেও লোকসভা নির্বাচনের অঙ্ক সম্পূর্ণ আলাদা। সেখানে প্রধানমন্ত্রী মোদির ক্যারিশম্যাটিক ইমেজের মুখোমুখি হওয়া নিঃসন্দেহে মমতার কাছে একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ সম্মানের সঙ্গেই মোকাবিলা করে হাসি মুখেই জয়ী হবেন মমতা, এমনটাই অভিমত জ্যোতিষীদের।

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

তরুণ তেজপালের ধর্ষণ মামলা এবার সেলুলয়েডে, ছবি বানাচ্ছেন বিশাল ভরদ্বাজ

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ