মন্ত্রী বীরবাহার গাড়িতে হামলার ঘটনায় কুড়মি নেতা রাজেশ মাহাতো গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদার কনভয়ের ওপর হামলার ঘটনাতে নয়াগ্রাম(Nayagram) থেকে কুড়মি নেতা রাজেশ মাহাতোকে গ্রেফতার করল পুলিশ। শনিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার দুপুরে ঝাড় গ্রাম শহরে একটি বেসরকারি লজে সাংবাদিক সম্মেলন করে ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দাবি করা হয় কনভয়ে হামলার ঘটনায় কুড়মিরা যুক্ত নয়। কিন্তু সাংবাদিক সম্মেলন হয়ে যাওয়ার পর রাজ্যর মন্ত্রী বীরবাহা হাসদার(Miniser Birbaha Hasda) অভিযোগের ভিত্তিতে রাজেশ মাহাতোকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে শালবনীতে জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) বক্তব্য রাখতে গিয়ে দাবি করেন ওই কনভয়ে হামলার ঘটনায় তিনি কুড়মি ভাই-বোনেরা যুক্ত আছেন বলে বিশ্বাস করেন না। শুক্রবার জঙ্গলমহলে কনভয়ে হামলার ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ৪৮ ঘণ্টা সময় দেওয়া হচ্ছে কুড়মি আন্দোলনকারীদের। এই হামলার ঘটনায় তারা যুক্ত কিনা তারা তাদের অবস্থান পরিষ্কার করুক। অভিষেকের অভিযোগ ছিল ,এই হামলার পেছনে বিজেপি মদত দিয়েছে। আন্দোলনকারীরা তাদের অবস্থান পরিষ্কার করার পর সরকার ব্যবস্থা নেবে বলে অভিষেকের স্পষ্ট বার্তা ছিল ।এই হামলার ঘটনায় যারা যুক্ত তাদের কাউকে রেয়াত করা হবে না বলে জানিয়ে দিয়েছিলেন তিনি।

ঘটনা ঘটার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই শনিবার বিকেলে গ্রেপ্তার হলেন আন্দোলনকারীদের অন্যতম নেতা ও ঘাঘর ঘেরাও কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেশ মাহাতো(Rajesh Mahato)। এর আগে ওই কন ভাই হামলার ঘটনায় আরো চার কুড়মি আন্দোলনকারীকে গ্রেফতার করেছিল পুলিশ।

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

FIFA World Cup 2026: আর্জেন্টিনা ২: জর্ডন ০ (হাফটাইম)

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও

খালি পেটে খান এই পরিচিত পাতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাল ফল পেতে পারেন

জানেন কি রুটি জনপ্রিয় হওয়ার আগে ভারতীয়দের কাছে জনপ্রিয় ছিল এই ৭ প্রাতরাশ?

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের