‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ গিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। পদ্ম শিবিরের তরফে তাঁকে হাওড়ার ডোমজুড় থেকে টিকিটও দেওয়া হয়। কিন্তু হেরে যান। তার দুবছর বাদেই ত্রিপুরাতে গিয়ে তৃণমূলে যোগ দেন রাজীব। তারপর থেকে মমতার সঙ্গেই ছিলেন তিনি। ছাব্বিশের নির্বাচনে ডেবরা থেকে টিকিট দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু পরাজয় দেখতে হয়। যদিও রাজীবকে যোগ্য সম্মান দেওয়া হয় কালীঘাট তৃণমূলের তরফে। তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলার সভাপতি পদে রয়েছেন তিনি। কিন্তু সেই যোগ্য সম্মান সহ্য হল না রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রীর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঢাল করে নিজের পিঠ বাঁচাতে ঋতব্রত তৃণমূলে বা বিজেপিতে যাওয়ার পথ দেখছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আক্রমণ শানাতে ছাড়েননি তিনি। 

আরও পডুন: বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

আজ, শুক্রবার এক সংবাদমাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে রাজীব বলেন, ‘অভিষেক আমার রাজনৈতিক কেরিয়ার, পরিবার সব শেষ করে দিয়েছে। যেসব আসন আইপ্যাক তাঁকে বিক্রি করে দিয়েছে, সেখানেই পরাজয় ঘটেছে দলের প্রার্থীদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে সবাই বলছেন যে অভিষেক থাকলে তাঁরা দল করবেন না। অভিষেক সরে গেলে সকলে আবার একজোট হয়ে দিদির পাশে থাকবেন। কিন্তু আমি বুঝতে পারছি না যে এখনও কেন দিদি অভিষেকের হাতটা ধরে আছেন। এটা আমাদের নেতাদের কথা নয়, তৃণমূল কংগ্রেসের অগণিত সাধারণ কর্মীদের মনের কথা এটাই। আমার বক্তব্য হল, রাজনীতি করা মানুষের জন্য। সেই কাজই যদি না করতে পারি, কেন দলে থাকব?’ সংবাদমাধ্যমে বক্তব্য রাখার আগে রাজীব সোশ্যাল মিডিয়ায় নিজের কভার ছবি বদলান। তাতে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে নিজের ছবি শুধু রেখেছিলেন তিনি। সঙ্গে পশ্চিমবঙ্গের মানচিত্রের ছবি, সেখানে লেখা – মানুষের সাথে, মানুষের পাশে। রাজীব অবশ্য ফেসবুকে নিজের ডিপিতে মমতা বন্দ্য়োপাধ্যায়কে রেখেছেন। তার মানে তিনি বোঝাতে চাইছেন মমতা থাকলে কালীঘাট তৃণমূলে থাকবেন। আর মমতা এখনও অভিষেককে রেখে দিলে তিনিও কেটে পড়বেন ঋতদের দলে কিংবা পুরনো শিবির বিজেপিতে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান