পারিবারিক বিবাদের জেরে বৌদিকে ধর্ষণ, অভিযুক্ত দুই দেওর

বৌদিকে তুলে নিয়ে গিয়ে মারধর করে ধর্ষণ করার অভিযোগ উঠলো দুই দেওরের বিরুদ্ধে। পারিবারিক বিবাদের জেরে এই ধর্ষণের ঘটনা বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৌদিকে তুলে নিয়ে গিয়ে মারধর করে ধর্ষণ করার অভিযোগ উঠলো দুই দেওরের বিরুদ্ধে। পারিবারিক বিবাদের জেরে এই ধর্ষণের ঘটনা বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায়। সাত সকালে এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। গ্রামবাসীদের রোষের মুখে পড়ে অভিযুক্ত দুই দেওর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুরুতর অসুস্থ অবস্থায় ৪০ বছর বয়সী ওই গৃহবধূকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজে। এই ঘটনায় নির্যাতিতা ওই গৃহবধূ অভিযুক্ত দুই দেওর নরেন প্রামাণিক এবং সুরেন প্রামাণিকের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানানো হয়েছে পরিবারের তরফে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, একই বাড়িতে প্রামানিক পরিবারের তিন ভাই থাকেন। নির্যাতিতা গৃহবধূর স্বামী জয়দেব প্রামানিক পেশায় সেলুনের ব্যবসায়ী। ঘটনার সময় তিনি ছিলেন না। এদিন সকালে বাড়ির একটি রাস্তা পরিষ্কার করা নিয়ে গোলমালের সূত্রপাত হয় বৌদির সঙ্গে দুই দেওরের। সেই সময় অভিযুক্ত দুই দেওর বড় বৌদির মুখ চেপে ধরে ঘরে নিয়ে গিয়ে মারধর করে বলে অভিযোগ। এরপর তাঁকে বলপূর্বক ধর্ষণ করা হয় বলে নির্যাতিতা ওই বধূ জানিয়েছেন। সেসময় তাঁর চিৎকারে স্থানীয় প্রতিবেশিরা ছুটে আসেন, বাড়িতে জড়ো হন আশপাশের লোকজন। তখনই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। নিন্দায় সরব হয়েছেন প্রতিবেশিরাও। অভিযুক্ত দুই দেওরের শাস্তি চাইছেন নির্যাতিতা ওই মহিলা।

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

দলবদলু দম্পতির ইস্তফা, উপপ্রধানের সমর্থনে নন্দীগ্রামের বয়াল-১ পঞ্চায়েত ফের বিজেপির দখলে

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের