গঙ্গা ভাঙ্গনে তলিয়ে গেল রতুয়ার মহানন্দাটোলার অস্থায়ী পুলিশ ক্যাম্প

Share:

নিজস্ব প্রতিনিধি,রতুয়া: গঙ্গা নদীর ভাঙ্গনে তলিয়ে গেল রতুয়ার মহানন্দাটোলার অস্থায়ী পুলিশ ক্যাম্প। ভাঙ্গন রোধের স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভে ফুঁসছে মহানন্দাটোলা এলাকার স্থানীয় মানুষজন। এই অবস্থার জন্য কেন্দ্রীয় সরকারকে দুষলেন রতুয়ার বিধায়ক(Ratua MLA) সমর মুখোপাধ্যায়।পাশাপাশি বাড়ছে মহানন্দা নদীর জল। ফলে মহানন্দার জলে প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে ইংরেজবাজারের ৮,১১,১৩, ওয়ার্ডের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা।

জানা গিয়েছে, রতুয়া-১ ব্লকের মহানন্দাটোলার(Mahanandatola) শ্রীকান্ত টোলায় তৈরি করা হয়েছিল অস্থায়ী পুলিশ ক্যাম্প। গঙ্গা নদীর ভাঙনে তলিয়ে যায় পুলিশ ক্যাম্প। ভাঙ্গনের ফলে মহানন্দাটোলা ও বিলাইমারি দুই গ্রাম পঞ্চায়েতের কয়েকশো বিঘা জমি নদী গর্ভে তলিয়ে গিয়েছে। এখন নদী এগিয়ে আসছে গ্রামের দিকে। আতঙ্কে চোখের ঘুম উড়েছে দুই গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের।
রতুয়ার বিধায়ক সমর মুখার্জী(Samar Mukherjee) বলেন, যেভাবে ভাঙ্গন শুরু হয়েছে তাতে নিশ্চিহ্ন হয়ে যাবে মহানন্দ তোলার একাংশ। কেন্দ্রীয় সরকার ভাঙ্গন রোধের কাজে বিমাতৃি সুলভ আচরণ করছে বাংলার সাথে।

উত্তর মালদার বিজেপি সাংসদ(MP) খগেন মুর্মু বলেন, ভাঙ্গন প্রতিরোধের জন্য রাজ্য সরকারের কোন পরিকল্পনা নেই। রাজ্য সরকারের পক্ষ থেকে ভাঙ্গন রোধের কাজের জন্য কেন্দ্রীয় সরকারকে কোন প্রস্তাব কোনদিন পাঠিয়েছেন। কোন বৈঠক ডাকা হলে রাজ্য সরকারের পক্ষ থেকে কেউ আসেন না। যদি রাজ্য সরকারের পক্ষ থেকে কোন প্রস্তাব আসে, তাহলে কেন্দ্রীয় সরকার সহযোগিতা করবে।

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে