‘বাড়ির মায়েদের স্বীকৃতি’,  ভোটপ্রচারে লক্ষ্মীর ভান্ডারকে সমর্থন সিপিআইএম প্রার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল ‘লক্ষ্মীর ভান্ডার।‘ এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দরুন সাধারণ শ্রেণির মহিলারা ১৫০০ টাকা এবং পিছিয়ে পড়া তফশিলি জাতি ও উপজাতির মহিলারা প্রতি মাসে ১৭০০ টাকা করে পেয়ে যাচ্ছেন। এবার প্রকাশ্যে লক্ষ্মীর ভান্ডারকে ভীষণভাবে সমর্থন করলেন চন্দননগরের সিপিআইএম প্রার্থী। তাঁর কথায়, ‘এটা বাড়ির মায়েদের স্বীকৃতি’।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চন্দননগর কর্পোরেশনের এক নম্বর ওয়ার্ডের চড়কতলা এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন সিপিআইএম প্রার্থী মনিশ পণ্ডা। চন্দননগর বঙ্গ বিদ্যালয়ের শিক্ষক তিনি। জানা গিয়েছে, এখনও পর্যন্ত এক লক্ষ আশি হাজার মানুষের কাছে পৌঁছেছেন তিনি। আজ চরকতলায় বাড়ি বাড়ি প্রচারে গিয়ে তিনি বলেন, ‘আমাদের সরকার এলে সব প্রকল্পই চলবে। ‘আমরা ভীষণভাবে লক্ষীর ভান্ডারকে সমর্থন করি। দেড় হাজার না আরও বেশি টাকা দিতে হবে। এটা আমার বাড়ির মায়েদের স্বীকৃতি দেওয়া। ভাতা মানে হল সহায়তা। আর এটা বামফ্রন্ট সরকার শুরু করেছিল। ১৯৭৭ থেকে ১৯৮৮ এই সময়কালে বেকার ভাতা দেওয়া হত ১৫০ টাকা। পরে সেটা জনপ্রিয়তা হারায়। এসএসসি পাবলিক সার্ভিস কমিশন প্রাথমিক স্কুলে নিয়োগ ক্লারিক্যাল পোস্টে নিয়োগ হয়েছে প্রতিবছর। তাই এর প্রয়োজনীয়তা কমেছিল।‘

এই প্রসঙ্গে চন্দননগর পুরনিগমের ডেপুটি মেয়র মুন্না আগারওয়াল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে বুদ্ধিমান লোকেদের সমর্থন করতেই হবে। কারণ, তাঁর সব প্রকল্প সাধারণ মানুষের উপকারের জন্য। লক্ষ্মীর ভান্ডার প্রথমে ৫০০ টাকা ছিল।এখন সেটা বেড়ে ১৫০০ টাকা এবং তপশিলি মানুষের জন্য ১৭০০ টাকা করা হয়েছে। আর এতে প্রচুর মানুষ উপকৃত হয়।

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

‘সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায় থাকতে হবে’, সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হলান্ডদের টেক্কা দিলেন ভোজানিহা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?