যুবকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ধুপগুড়িতে

শনিবার সকালে একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় গলায় ফাঁস লাগানো এক যুবকের দেহ দেখতে পান স্থানীয়রা। যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ধূপগুড়িতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ধূপগুড়িতে। শনিবার সকালে একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় গলায় ফাঁস লাগানো এক যুবকের দেহ দেখতে পান স্থানীয়রা। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গাদং ২ নম্বর গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত বারহালিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

ওই যুবক আত্মহত্যা করেছেন না কি তাঁকে কেউ খুন করে গাছে বেঁধে ঝুলিয়ে দিয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ। যদিও স্থানীয়দের অভিযোগ, যুবককে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির নাম মদন সরকার। তিনি ফালাকাটা ব্লকের নটাহাড়া এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয়রা জানান, এদিন সকালে এক মহিলা মাঠে গিয়েছিলেন। তিনিই প্রথম দেখেন এক যুবক গলায় ফাঁস লাগানো অবস্থায় হাঁটু মুড়ে বসে রয়েছেন। এরপর তিনি চিৎকার করে ডাকাডাকি শুরু করেন আশেপাশের মানুষকে। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয়রা। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কীভাবে ওই যুবকের মৃত্যু হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

নটাহাড়া এলাকায় খবর পৌঁছতে ঘটনাস্থলে ছুটে আসেন মদনের পরিবারের লোকজন। মৃত ব্যক্তির ভাই ভানু সরকার বলেন, “শুক্রবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে ছিল ও। তারপর এই ঘটনা। পারিবারিক কোনও সমস্যাও ছিল না। জানি না কেন এটা ঘটল। কী হয়েছিল ওর মনে কে জানে। কেউ মেরে ফেলে রেখে গেল নাকি ও নিজেকেই শেষ করে দিল বুঝতেই পারছি না।”

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া