বাড়িতে নেই,মোবাইল বন্ধ, আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতারকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিকে খুঁজতে গিয়ে খালি হাতেই ফিরতে হল সিবিআইকে। তদন্তকারী সংস্থার দল হাওড়ার তাঁর দুটি সম্ভাব্য ঠিকানায় তল্লাশি চালালেও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের তরফে জানানো হয়েছে, তিনি বাড়িতে নেই এবং তাঁর মোবাইল ফোনও বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে সোমবার বিষয়টি আদালতে তোলা হতে পারে বলে জানা গিয়েছে।

গত শুক্রবার আলিপুরের বিশেষ সিবিআই আদালত আখতার আলির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। আদালতের নির্দেশ ছিল, তিনি যেন আত্মসমর্পণ করেন। পরের দিন, অর্থাৎ শনিবার তিনি আদালতে হাজির হলেও শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেননি। জানা গিয়েছে, সেদিন তাঁর আইনজীবী উপস্থিত না থাকায় তিনি আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেননি এবং সেখান থেকে ফিরে যান। পরে তিনি সোমবার আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন।সিবিআই সূত্রের দাবি, আদালতের নির্দেশ মেনেই তাঁকে গ্রেফতারের উদ্দেশ্যে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়েছিল। তবে সেখানে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। উল্লেখযোগ্যভাবে, আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তের সময় আর্থিক দুর্নীতির অভিযোেগ সামনে আসে। সেই সময় কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন আখতার নিজেই এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

পরবর্তীতে তদন্তে উঠে আসে, দুর্নীতির অভিযোগ তোলা আখতার নিজেও আর্থিক অনিয়মের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে। একাধিক সমন পাঠানো হলেও তিনি আদালতে হাজির হননি। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন, তবে আদালত সেই আবেদন খারিজ করে দেয়।

নাগাড়ে বৃষ্টিতে জলযন্ত্রণা, শহরে বন্ধ একাধিক রাস্তা, ট্রাফিকের গতি মন্থর

সাংবাদিকদের দুর্গাপুজোর বোনাস ৩ হাজার টাকা, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

বাদুড়িয়ায় এক রেস্তোরাঁর বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ, কড়া পদক্ষেপ খাদ্য দফতরের

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা