সাতসকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ও সেবকের মৃত্যু

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা হাওড়ায়। বাগনানের কাছে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারত সেবাশ্রম সংঘের এক সন্ন্যাসী ও এক সেবকের।

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়াঃ সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা হাওড়ায়। বাগনানের কাছে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারত সেবাশ্রম সংঘের এক সন্ন্যাসী ও এক সেবকের। আহত আরও একাধিক সেবক। ঘটনাটি ঘটেছে, আজ সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬ টা নাগাদ। এই বিষয়ে কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় জানিয়েছে, পথ দুর্ঘটনায় নিহত ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীর নাম শুভঙ্করানন্দ মহারাজ (৫৫) এবং সেবকের নাম বাসুদেব (৬০)।

গুরুতর জখম হয়েছেন স্বামী অমরানন্দ মহারাজ। জেলা পুলিশ জানিয়েছে, ভারত সেবাশ্রমের গাড়িটি গড়িয়া থেকে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের দিকে যাচ্ছিল। হাওড়ার বাগনানের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এবং রাস্তার উল্টো দিকের লেনে ঢুকে পড়ে। সেই সময় রাস্তার বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝাই লরির সঙ্গে ভারত সেবাশ্রমের গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় ওই সন্ন্যাসী এবং সেবকের।

পাশাপাশি ওই গাড়িতে থাকা অন্য একজন সন্ন্যাসীর মাথায় গুরুতর চোট লেগেছে।আহত অবস্থায় তাঁকে উলুবেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যদিকে গাড়ির চালক এবং আরও কয়েকজন সেবক আহত হয়েছেন। যাঁরা একই গাড়িতে ছিলেন। তাঁদের উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনাস্থলটি এখন পরিদর্শন করছেন এবং খতিয়ে দেখছেন।

 

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টেr দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে রোগীরা, হাসপাতালে বসে দেদার মদ্যপানের আসর বসিয়েছে স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও

রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

শাসন নাকি মধ্যযুগীয় বর্বরতা! তৃতীয় শ্রেণির ছাত্রীর মাথার চুল ছিঁড়ে নিলেন শিক্ষক