ইটাহারে লরির ধাক্কায় মৃত্যু ২ মহিলার, আহত ৫

লরির ধাক্কায় মৃত্যু হল ২ মহিলার। গুরুতর জখম হয়েছেন আরও ৫ জন। শনিবার সকালে এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহারের ৩৪ নং জাতীয় সড়কে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে মর্মান্তিক ঘটনা। এক লরির ধাক্কায় মৃত্যু হল ২ মহিলার। গুরুতর জখম হয়েছেন আরও ৫ জন। শনিবার সকালে এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানা এলাকার মারনাই অঞ্চলের বালিয়া পাড়া ব্রিজ সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়কে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ২ মহিলার নাম সামিজা বেওয়া (৬০), নুরেমা বিবি (৫৬)। শনিবার সকালে একটি টোটোতে চেপে মহিলা পুরুষ মিলিয়ে একই পরিবারের ৭ জন ইটাহারে যাচ্ছিলেন। তাঁরা মালদহ জেলার সামসি এলাকার বাসিন্দা। টোটোটি গাজল হয়ে ইটাহারে দিকে আসার সময় ৩৪ নং জাতীয় সড়কে ঘটে এই মর্মান্তিক ঘটনা। রাস্তায় একটি লরি এসে আচমকা টোটোটিতে ধাক্কা মারে। এর পর ঘটনাস্থলেই মৃত্যু হয় সামিজা বেওয়া নামে এক মহিলার। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। বাকিরা প্রত্যেকে গুরুতর আহত হন। তাঁদেরকে চিকিৎসার জন্য তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নুরেমা বিবি নামে টোটো যাত্রীর মৃত্যু হয়। তাঁর আনুমানিক বয়স ৫৬ বছর। বাকি ৫ আহত আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছেন। এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তে জাতীয় সড়কে ভিড় জমান স্থানীয়রা। অবরুদ্ধ হয়ে পড়ে  রাস্তা।   ঘটনার খবর দেওয়া হয় ইটাহার থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাতক লরির খোঁজে সন্ধান চালাচ্ছে ইটাহার থানার পুলিশ।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী