চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুর্ঘটনায় উল্টে গিয়েছে ডিম বোঝাই ট্রাক, কুড়োতে হিড়িক স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি: জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছে ডিম বোঝাই ট্রাক। রাস্তার ওপর ছড়িয়ে পড়া সেই ডিম কুড়োতে ভিড় জমে যায় স্থানীয়দের। যার জেরে চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে সোমবার শিলিগুড়ির ফুলবাড়ির আমাইবাড়ি এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ থেকে ডিম বোঝাই করে নিয়ে অসমে যাচ্ছিল ওই ট্রাকটি। সোমবার সকালে শিলিগুড়ির ফুলবাড়ির আমাইবাড়ির কাছে দুর্ঘটনার কবলে পড়ে সেটি। ফুলবাড়ি এলাকায় জাতীয় সড়ক দিয়ে ওই ট্রাকটি যাওয়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এর পর সড়কের ওপর ছড়িয়ে পড়ে ডিমগুলি। একইসঙ্গে ভেঙে যায় কয়েক হাজার ডিম। এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা। ডিম কুড়োতে ব্যস্ত হয়ে পড়েন তারা। ডিম নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু করেন তাঁরা। ঘটনার খবর পৌঁছয় পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তদন্তকারী আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছলে ডিম কূড়োতে থাকা মানুষজন পালিয়ে যান। এর পর পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই দুর্ঘটনার জেরে গাড়িটি রাস্তার ওপর উল্টে গেলেও কোনও খহতি হয়নি ওই ট্রাকের চালক ও সহকারি চালক। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তাঁরা। দুর্ঘটনায় রেহাই পেয়ে নতুন জীবন ফিরে পেয়েছেন তাঁরা।যদিও ট্রাকের চালক মনোরঞ্জন বর্মন জানিয়েছেন, কয়েক হাজার ডিম নষ্ট হয়েছে। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা বলে জানিয়েছেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

সন্দেশখালি করতে চাইছে হিঙ্গলগঞ্জকে, রেখা পাত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াল নারীশক্তি

বাঁকুড়ায় প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য বিজেপির দুই প্রার্থী, গোষ্ঠীকোন্দল উঠল চরমে

নন্দীগ্রামে জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষর বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার

‘‌বিজেপিকে বাংলা থেকে আর দেশ থেকে বিদায় করব’‌, তারকেশ্বরে রণহুঙ্কার মমতার

‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে নালিশ করব’, তারকেশ্বর থেকে তোপ মমতার

তৃণমূলকে পরাজিত করতে ৮ কোটির ডিল!‌ অডিও রেকর্ডিং ফাঁস, চাপে বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ