দাঁড়িয়ে থাকা লরির চালককে পিষে দিল আরেক লরি, ঘটনাস্থলেই মৃত্যু

দাঁড়িয়ে থাকা লরির চালককে পিষে দেয় এক খালি লরি। ঘটনাস্থলেই লরি চালকের মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে জখম হয়েছেন অভিযুক্ত চালকও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ গেল এক লরি (Lorry) চালকের। শনিবার সকালে পূর্ব বর্ধমান জেলার গলসিতে জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, দাঁড়িয়ে থাকা লরির চালককে পিষে দেয় এক খালি লরি। ঘটনাস্থলেই লরি চালকের মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে জখম হয়েছেন অভিযুক্ত চালকও। সাত সকালে এই দুর্ঘটনার জেরে তীব্র যানজট তৈরি হয়। সার দিয়ে দাঁড়িয়ে যায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহকারী একাধিক লরি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার গলসির জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। এদিন সকালে পাথর বোঝাই একটি লরির যান্ত্রিক গোলযোগ হওয়ায় জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে পড়ে। এরপর সারানোর জন্য লরির চালক রাস্তায় নামেন। সেই সময় পিছন দিক থেকে একটি খালি লরি এসে সেই চালককে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু (Death) হয় ওই চালকের। অন্যদিকে এই দুর্ঘটনার ফলে ঘাতক লরিটির চালকও গুরুতরভাবে জখম হন। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খতিয়ে দেখছে গোটা বিষয়টি।

অন্যদিকে এই দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তৈরি হয় তীব্র যানজট। গলসির ২ নম্বর জাতীয় সড়কে সার দিয়ে দাঁড়িয়ে যায় গাড়ি। বড় ট্রাক-সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহকারী একাধিক লরি থমকে যায়। সবমিলিয়ে তীব্র যানজটের জেরে ভোগান্তি তৈরি হয়।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী