সাগরদিঘী উপনির্বাচনের জন্য ২৪৪ টি ভোটগ্রহণ কেন্দ্র ঘিরে কড়া নিরাপত্তা বলয়

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: আগামীকাল সোমবার মুর্শিদাবাদে সাগরদিঘী বিধানসভার উপনির্বাচন। বর্তমানে এই উপনির্বাচনকে ঘিরে টানটান উত্তেজনা রয়েছে জেলা রাজনৈতিক মহলে। রবিবার দুপুরে শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে এই নির্বাচনকে ঘিরে। এই বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা প্রায় ২ লাখ ৪৭ হাজার। রয়েছে ২৪৬টি ভোট গ্রহণ কেন্দ্র।


সবকটিই ভোট গ্রহণ কেন্দ্র কেই স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। প্রত্যেক বুথে থাকছে সিআরপিএফ(CRPF) জওয়ান। এছাড়াও সার্ভেল্যান্স টিম, ফ্লাইং স্কোয়াড সহ প্রত্যেক বুথে সিসিটিভি(CCTV) ক্যামেরারও বন্দোবস্তও থাকছে। সব মিলিয়ে আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য এককথায় সমস্ত ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে প্রশাসন ও নির্বাচন কমিশনের উদ্যোগে।

সাগরদিঘী বিধানসভার উপনির্বাচনকে(By Election) শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ওই এলাকায় একাধিক নাকা চেকিং(Naka Checking) পয়েন্ট গড়ে তোলা হয়েছে রবিবার দুপুর থেকে ওই বিধানসভা কেন্দ্রের ঢোকার এবং বেরোনোর সবকটি পয়েন্টে শুরু হয়েছে তল্লাশি অভিযান। রবিবার রাত ভোর সব কটি ভোটগ্রহণ কেন্দ্রকে ঘিরে নজরদারি প্রক্রিয়া বজায় থাকছে। শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে মুর্শিদাবাদ পুলিশ প্রশাসন সমস্ত রকম প্রস্তুতি নিয়েছে।সাগরদিঘী নির্বাচনকে ঘিরে যাতে কোন অশান্ত পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য যথেষ্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে ।বিভিন্ন বুথের পাশাপাশি মুশিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি বুথকে ঘিরে সেক্টর এলাকাভিত্তিক মোবাইল নজরদারি ব্যবস্থা করা হয়েছে। সোমবার ভোট শুরু হওয়ার আগে থেকেই প্রতিটি বুথ ঘিরে নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বলবৎ থাকছে।

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম