সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে পেলেকে শেষ শ্রদ্ধা জানালো মহানগরী

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব ফুটবলের জগতে নক্ষত্রপতন। তারার দেশে পেলে কে সাও পাওলো। লড়াই শেষ হলো ৮২ বছর বয়সে তাঁর। সময় বৃহস্পতিবার রাত ১১ঃ৫৭ মিনিট। ক্যান্সারে (Cancer) আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসার জন্য বারবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। ২০১১ সালে তার প্রথম অস্ত্রপ্রচার হয় এবং চলছিল কেমোথেরাপি। ২৯ শে নভেম্বর পেলে কে সাও পাওলো আলবার্ট আইনস্টাইন হসপিটালে ভর্তি করা হয়, তারপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে অবশেষে গতকালই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেরা ফুটবলার হচ্ছে পেলে । যতদিন চন্দ্র, সূর্য থাকবে ততদিন ফুটবল সম্রাট পেলের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মাননীয়া মুখ্যমন্ত্রী(CM) নির্দেশ অনুযায়ী আজ সল্টলেকের বিবেকানন্দ ,যুব ক্রীড়াঙ্গনে পেলেকে শ্রদ্ধা জানাতে আসেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস (Minister Arup Biswas)।সমস্ত ধরনের ক্রীড়া প্রেমী মানুষ আসেন যুবভারতী ক্রীড়াঙ্গনে পেলেকে শ্রদ্ধা জানাতে। অরূপ বিশ্বাস বলেন, পেলের সাথে কথা বলার সুযোগ হয়েছিল তার।

বিশাল মনের মানুষ ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) তিনি কাছে টেনে নিয়েছিলেন। মাননীয়া মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী আজকে আমরা সেই শেষ শ্রদ্ধ টা জানালাম। মমতা বন্দোপাধ্যায়ের সাথে সম্রাট পেলের ছবি আজ জ্বলজ্বল করছে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ।এদিন সকলেই সল্টলেক স্টেডিয়ামে (Saltlake Stadium) হাজির হয়ে পেলের প্রতিকৃতিতে শেষ শ্রদ্ধা জানান। উঠে আসে ফুটবল সম্রাটের অজানা ইতিহাস।

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

দীপাবলিতে ভাগ্যবদল! শুক্রের অবস্থান বদলে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

১৯ থেকে ২৫ অক্টোবর: কোন রাশির জাতকদের কেমন সময় কাটবে?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

রুপোর সাজ থেকে সাবেকি ঐতিহ্য, কটকের চোখ ধাঁধানো দুর্গাপুজোর হদিশ রইল

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’

ষষ্ঠীতে অভব্য আচরণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাড়ল মামলার সংখ্যা, গ্রেফতার ৬৫

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, ১৫ মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ