এই মুহূর্তে

সন্দেশখালিকাণ্ডে এডিজি দক্ষিণবঙ্গ ও ডিআইজি পদে রদবদল

নিজস্ব প্রতিনিধি:রাজ্য পুলিশের নতুন এডিজি দক্ষিণবঙ্গ হলেন সুপ্রতিম সরকার। শুক্রবারই সুপ্রতিম সরকারকে তিন দিনের জন্য সন্দেশখালি বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল। এরপর শনিবার নবান্নের তরফে জানানো হয় , এডিজি ট্রাফিক পদ থেকে এডিজি দক্ষিণবঙ্গ পদে বদলি করা হল সুপ্রতিম সরকারকে। সন্দেশখালি কাণ্ডে যখন তোলপাড় চারদিক তাঁর মধ্যে রুটিন বদলি বলে মন্তব্য নবান্নর। অপরদিকে বর্তমান বারাসত রেঞ্জের ডিআইজি(DIG) সুমিত সরকারকেও বদলি করা হয়। নতুন বারাসত রেঞ্জের ডিআইজি হলেন ভাস্কর মুখোপাধ্যায়। একইসঙ্গে মোট ৩৯ জন আইপিএস পদে রদবদল ঘটানো হয় এদিন।

এর পাশাপাশি আর যাদের বদলি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন, এডিজি পশ্চিমাঞ্চল তিরুপুরাড়ি অর্থাবকে স্পেশাল টাস্ক ফোর্স – এর এডিজি পদে এবং ওই পদে থাকা অশোক কুমার প্রসাদকে এডিজি পশ্চিমাঞ্চল পদে, আইজি বাঁকুড়া রেঞ্জ ভরতলাল মিনাকে আইজি আর্থিক দুর্নীতি দমন্স শাখার ডিরেক্টর পদে, আইজি স্পেশাল টাস্ক ফোর্স দীপ নারায়ণ গোস্বামীকে আইজি মালদা রেঞ্জে, আইজি এডমিনিস্ট্রেশন সিসারাম ঝাজারিয়াকে আইজি বাঁকুড়া পদে, যুগ্ম পুলিশ কমিশনার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ধ্রুবজ্যোতি দে’ কে পদোন্নতি দিয়ে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার স্পেশাল ব্রাঞ্চ পদে, যুগ্ম পুলিশ কমিশনার সদর কলকাতা পুলিশের সন্তোষ পান্ডেকে পদোন্নতি দিয়ে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তিন পদে এবং কলকাতা পুলিশের এসটিএফের যুগ্ম পুলিশ কমিশনার ভি সোলেমান নেশা কুমার কে অতিরিক্ত পুলিশ কমিশনার চতুর্থ কলকাতা পুলিশে এবং যুগ্ম পুলিশ কমিশনার অশেষ বিশ্বাসকে পদোন্নতি দিয়ে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার(ADD. C. P.) পঞ্চম পদে এবং ডিআইজি বারাসাত রেঞ্জ সুমিত কুমারকে ডিআইজি সিকিউরিটি পদে, ডিআইজি রেল বদনা ধরুন চন্দ্রকে বিধাননগর কমিশনারেটের যুগ্ম পুলিশ কমিশনার সদর পদে, কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার অর্গানাইজেশন সৈয়দ ওয়াকার রাজাকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার পদে, ডি আই জি টেলিকমিউনিকেশন পদে থাকা রাথড অমিত কুমার ভরতকে ডিআইজি ট্রাফিক ও পথ নিরাপত্তা পদেবদলি করা হয়।

ডিআইজি মালদা রেঞ্জ ভাস্কর মুখার্জিকে ডিআইজি(DIG) বারাসাত রেঞ্জ পদে, এসআরপি শিলিগুড়ি এস সেলভা মরগুনকে ডিআইজি রেলপদে, রাজ্য সশস্ত্র বাহিনীর কমান্ড্যান্ট এবং অষ্টম ব্যাটেলিয়ানের ডিআইজি কে কাননকে ডিআইজি সশস্ত্র বাহিনী ব্যারাকপুর পদে, কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার অজয় প্রসাদকে যুগ্ম পুলিশ কমিশনার অর্গানাইজেশন পদে, কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার শুভঙ্কর ভট্টাচার্যকে যুগ্ম পুলিশ কমিশনার এপি পদে, পুলিশ সুপার ফরেস্ট প্রটেকশন বিভাগের দায়িত্বে থাকা অজিত সিং যাদব কে আর্থিক দুর্নীতি ডিরেক্টর পদে, কলকাতা পুলিশের রিজাভ ফোর্স এর ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তাকে কলকাতা পুলিশের ডিসি নর্থ পদে, শিলিগুড়ির এসএসআইবি পদে থাকা তন্ময় সরকারকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি সদর পদে, চন্দননগর পুলিশ কমিশনারের ডিসি ঈশানী পলকে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি সদর পদে, কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স – এর ডেপুটি কমিশনার হরে কৃষ্ণ পাই কে কলকাতা পুলিশের ডিসি পোর্ট পদে, কলকাতা পুলিশের ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিসি রাহুলদে’কে কলকাতা পুলিশের এসটিএফ এর ডিসি পদে, আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডেপুটি কমিশনার সেন্ট্রাল অরবিন্দ কুমার আনন্দকে ডিসি সদর আসানসোল দুর্গাপুর কমিশনারেট পদে এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডিসির সদর ধ্রুব দাসকে ওই কমিশনারের ডিসি সেন্ট্রাল পদে বদলি করার পাশাপাশি, বীরভূমের অতিরিক্ত পুলিশ কমিশনার সুরজিৎ কুমার দে’কে পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক পদে, চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি সদর অলকানন্দ ভাওয়ালকে ডিসি চন্দননগর পুলিশ কমিশনারের পদে এবং রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীর ১১ তম ব্যাটেলিয়ানের কমেন্ডেন্ট নিমা নার্বু ভুটিয়াকে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক পদে এবং ব্যারাকপুরের কমিশনারের ডিসি প্রশান্ত কুমার চৌধুরীকে সিআইএফ- এর পুলিশ সুপার পদে ও আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসি জোন -ওয়ান কুমার গৌতমকে বাঁকুড়া, বড়জোড়া রাজ্য সশস্ত্র বাহিনীর ১৩ তম ব্যাটেলিয়নের কমান্ডেন্ট পদে বদলি করা হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

সাহিত্যসম্রাটের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি, ‘‌বঙ্কিম দা’‌ ড্যামেজ কন্ট্রোলে কৌশল

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ