‘মিথ্যা অভিযোগ’, মামলা তুলে নিতে চান সন্দেশখালিতে ‘ধর্ষণের শিকার’ মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা ভোটে সন্দেশখালিকে রাজনৈতিক হাতিয়ার করে ফায়দা লোটার চেষ্টা চালাচ্ছে বিজেপি নেতৃত্ব। কিন্তু পর পর প্রকাশ্যে আসা ভিডিয়োতে উল্টে বিড়ম্বনা বেড়ে চলেছে পদ্ম শিবিরের নেতাদের। বুধবার ফের এক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ওই ভিডিয়োতে এক অভিযোগকারিণী স্বীকার করেছেন, ‘সন্দেশখালিতে ধর্ষণের ‘মিথ্যে’ অভিযোগ তোলা হয়েছিল।’ সেই সঙ্গে তিনি জানিয়েছেন, গোটা ষড়যন্ত্রের পিছনে ছিলেন পিয়ালি দাস ও মাম্পি দাস নামে দুই মহিলা নেত্রী।’ যদিও ওই মহিলার অভিযোগ অস্বীকার করেছেন পিয়ালি। ভাইরাল হওয়া ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘এই মুহুর্তে’। 

রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল সন্দেশখালিকাণ্ড ঘিরে। তৃণমূলের স্থানীয় নেতৃত্বের অত্যাচারের ‘মনগড়া’ কাহিনী দাবানলের মতো গোটা দেশে ছড়িয়ে দিয়েছিল বিজেপি দালাল হিসাবে পরিচিত বাজারি সংবাদমাধ্যমের একাংশ। কয়েকদিন আগেই সন্দেশখালিকাণ্ডের স্টিং অপারেশনের ভিডিয়ো প্রকাশ হয়। ওই ভিডিয়োতে স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে যে, সন্দেশখালিতে টাকার বিনিময়ে ধর্ষণের ‘মিথ্যে’ অভিযোগ দায়ের করা হয়েছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধে। বসিরহাট আসনে বিজেপি প্রার্থী রেখা পাত্রও দু’হাজার টাকার বিনিময়ে ধর্ষণের ‘মিথ্যে’ অভিযোগ দায়ের করেছিলেন।’ যদিও বিজেপির তরফে ওই ভিডিয়োকে বিকৃত ও ভুয়ো আখ্যা দেওয়া হয়েছে। 

ওই স্টিং অপারেশনের ভিডিয়ো নিয়ে শোরগোলের মধ্যে ফের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োতে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়েরকারী  এক মহিলাকে বলতে শোনা গিয়েছে, তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তিনিও ‘ধর্ষণের শিকার’ বলে থানায় ‘মিথ্যে’ অভিযোগ দায়ের করেছিলেন। প্রকৃত কী ঘটেছিল তা জানাতে গিয়ে ওই মহিলা বলেছেন, ‘আমি রান্নার কাজের জন্য টাকা পেতাম। কিন্তু সেই টাকা দেওয়া হয়নি। ফলে খানিকটা ক্ষোভ ছিল। আমি বাড়িতে ছিলাম না। দিল্লি থেকে মহিলা কমিশন এসেছে বলে শাশুড়িকে থানায় ডেকে নিয়ে গিয়েছিল পিয়ালি দাস ও মাম্পি দাস। এর পর সাদা কাগজে সই করিয়ে নিয়েছিল। এক সপ্তাহ পরে জানতে পারলাম, তিন-চার জনকে দিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে। এক সপ্তাহ পরে জানতে পারলাম, তিন-চার জনকে দিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে। অভিযোগ ছিল, রাতে আমাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে।’ ইতিমধ্যেই থানায় পুলিশের কাছে জবানবন্দি দিয়ে তিনি ও তাঁর শাশুড়ি জানিয়ে দিয়েছেন, ধর্ষণের অভিযোগ মিথ্যা। মামলা তুলে নিতে চান।

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

কেন প্রতিটি মানুষের জীবনে অন্তত একবার কোথাও একা ঘুরে আসা উচিত?

‘গুলামদের দ্বীপ’, জন্মের পর থেকেই মালিকদের ‘সম্পত্তি’ হয়ে যায় শিশুরা

পূর্ণিমার দিনেই চন্দ্রগ্রহণ! এবার কি ভাইয়ের কপালে ফোঁটা বা হাতে রাখি পরানো যাবে?

প্রতি বছর বাড়ছে শিবলিঙ্গের আকার! জানেন কোথায় রয়েছে রহস্যময় এই ধাম?

রান্নাঘরে জুতো পরে ঢুকছেন? অজান্তেই মা অন্নপূর্ণাকে রুষ্ট করছেন

লক্ষ্মীলাভ সঙ্গে প্রেম জীবনে সাফল্য, অগস্টে ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

শুক্রবারে ৪ রাশির জাতকদের সুখবর, অর্থলাভের যোগ কাদের?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী