খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: এবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা রগড়া অঞ্চল তৃণমূল সভাপতি পঞ্চানন দাসকে(Panchanan Das) গ্রেফতার করল সাঁকরাইল থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে সাঁকরাইলের কাঠুয়াপাল এলাকায় তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। একই মামলায় তৃণমূলের বুথ সভাপতি রবীন্দ্রনাথ মন্ত্রী কেও তাঁর সাঁকরাইলের শিমুলিয়া গ্রামের (Simulia Village)বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, চুরি, ভয় দেখানো সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। দীর্ঘদিন ধরেই তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ।উল্লেখ্য, সম্প্রতি পঞ্চানন দাসের বাড়ি থেকে সরকারি ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি সামগ্রী বেআইনিভাবে মজুত রাখা হয়েছিল। ঘটনার তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এলাকায় ক্ষোভের সঞ্চার হয় এবং থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়।

অভিযোগ ওঠার পর থেকেই পঞ্চানন দাস এলাকায় অনুপস্থিত ছিলেন বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। এরপর তদন্তের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। একই সঙ্গে মামলায় নাম জড়ানো বুথ সভাপতি রবীন্দ্রনাথ মন্ত্রীকে(Rabindranath Mantri) গ্রেফতার করা হয়।এই গ্রেফতারিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। শনিবার ধৃত দুই তৃণমূল নেতাকে ঝাড়গ্রাম আদালতে পেশ করে সাঁকরাইল থানার পুলিশ।ধৃত ২ তৃণমূল নেতাকে শনিবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ তাদের বিরুদ্ধে যে একাধিক অভিযোগ আছে তার তথ্য তল্লাশ শুরু করবে বলে জানা গিয়েছে।

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?