সাঁকরাইলে তোলাবাজির অভিযোগে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ ট্রাফিক হোমগার্ড গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,সাঁকরাইল: তোলাবাজির অভিযোগে গ্রেফতার সাঁকরাইল থানার অন্তর্গত মানিকপুর তদন্ত কেন্দ্রের এক ট্রাফিক হোমগার্ড। সাঁকরাইল থানার(Sankrial P.S.) পুলিশ রঘুদেববাটি শ্রীকৃষ্ণচক গ্রামের বাড়ি থেকে ওই ট্রাফিক হোমগার্ড শাহিন মোল্লা(Homeguard Sahin Molla) ওরফে সানিকে(Sunny) গ্রেফতার করে। হোমগার্ডের চাকরি করলেও তার থানায় বেশ প্রভাব ছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর ,সানি সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পালের(TMC MLA Priya Pal) ঘনিষ্ঠ ছিল। তার রাজনৈতিক প্রভাবের কারণে তাকে কেউ চটাতে সাহস পেতেন না। গত পাঁচ বছর ধরে সে এলাকায় কয়েক কোটি টাকা তোলাবাজির সঙ্গে যুক্ত বলে অভিযোগ। এলাকার এক সমাজকর্মীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে গত ২২ মে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

ধৃতকে রবিবার হাওড়া আদালতে(Howrah Court) পেশ করা হয়। এই ব্যাপারে বিধায়ক প্রিয়া পালের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন তোলেন নি। অপরদিকে, হাওড়ার জগদীশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে পুলিশি অভিযানে উদ্ধার হল বিপুল সংখ্যক হকি স্টিক, বেতের লাঠি, সাদা থান এবং সরকারি ত্রিপল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।বিজেপি কর্মীদের অভিযোগ, আগামী ৪ মে পুনরায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে বিজেপি কর্মী ও সমর্থকদের শায়েস্তা করার উদ্দেশ্যেই এই সমস্ত সামগ্রী মজুত করে রাখা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে দ্বীপ মণ্ডল নামে এক যুবক লিলুয়া পুলিশ আউট পোস্টে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে দাবি করা হয়, ওই দলীয় কার্যালয়ে হকি স্টিক, বেতের লাঠির পাশাপাশি সরকারি ত্রিপলও বেআইনিভাবে মজুত রাখা হয়েছে।অভিযোগ পাওয়ার পর লিলুয়া থানার(Lilua P.S.) পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ওই কার্যালয়ে অভিযান চালায়। অভিযানে গিয়ে পুলিশ বিপুল পরিমাণ সরকারি ত্রিপল উদ্ধার করে। যা সাধারণ মানুষের জন্য বরাদ্দ বলে জানা গিয়েছে। পাশাপাশি উদ্ধার হয় একাধিক হকি স্টিক, বেতের লাঠি এবং সাদা থান।

বিজেপি কর্মীদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা ও এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতেই এই সমস্ত জিনিস মজুত রাখা হয়েছিল। এছাড়াও দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ আতশবাজিও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূলের জয়ের ব্যাপারে অতিরিক্ত আত্মবিশ্বাস থেকেই আগাম উচ্ছ্বাসের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।পুলিশ সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের আশঙ্কা, নির্বাচনের ফল অন্যরকম হলে বিরোধী দলের কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটতে পারত। এই বিপুল পরিমাণ হকিস্টিক ও লাঠি উদ্ধারের ঘটনায় সেটাই অনুমান সকলের।

প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে হঠাৎ অসুস্থ বোধ করলে করণীয় কী ? মাথায় রাখুন কয়েকটি টিপস

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

নবমীতে দেবীর ভোগে পান্তা ভাত! শতাব্দী ধরে একই রীতি, কোথায় হয় এমন পুজো?

৪০০ বছরের পুরনো ভট্টাচার্য বাড়িতে সন্ধি পুজোয় মাকে নিবেদন করা হয় ‘অক্ষত্র’

থিমের চমকে উৎসবের রং! অভিনব মণ্ডপসজ্জায় সেজে উঠছে আগরতলা

টাকা থাকছে না? ৩টি চিনা মুদ্রা বদলে দিতে পারে ভাগ্য, কোথায় রাখবেন জানুন

১৮ না ১৯ অক্টোবর, দুর্গা অষ্টমী কবে? অঞ্জলি দেওয়ার শুভ সময় কখন?

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার