চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শনি এবং রবিবার বাতিল একাধিক ট্রেন ! জেনে নিন তালিকা

নিজস্ব প্রতিনিধিঃ শিয়ালদার ডিভিশন লাইনে চলছে কাজ। সেইসঙ্গে মধ্যমগ্রাম ও বিরাটি স্টেশনের মধ্যে ডাউন লাইনে ১০টি ব্রিজের কাজ চলছে।  সেইজন্যই শনি এবং রবিবার বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন।   শুধু তাই নয় ১০ মার্চ অর্থাৎ রবিবার দুপুরে  রয়েছে তৃণমূলের ব্রিগেড অন্যদিকে সন্ধ্যায় রয়েছে মোহনবাগান এবং ইষ্টবেঙ্গলের ডার্বি। আর এই ট্রেন বাতিলের জেরে দুর্ভোগের মুখে পড়বে কলকাতায় আগত যাত্রীরা।  

রেলের তরফে জানান হয়েছে , ৯ মার্চ অর্থাৎ শনিবার বাতিল রয়েছে নৈহাটি থেকে- ৩৭৫৫৭, ব্যান্ডেল থেকে-৩৭৫৫৮, শিয়ালদহ থেকে- ৩৩৮৬১ এবং  বনগাঁ থেকে- ৩৩৮৬০। অন্যদিকে ১০ মার্চ অর্থাৎ রবিবার বাতিল থাকবে শিয়ালদা থেকে:-৩৩৮১৩ এবং বনগাঁ থেকে- ৩৩৮১২। পাশাপাশি বাতিল থাকবে বেশ কয়েকটি দুরপাল্লার ট্রেন। সেগুলি হল- শিয়ালদা-বালিয়া এক্সপ্রেস, গোরক্ষপুর-কলকাতা এক্সপ্রেস, মালদা টাউন-শিয়ালদা এক্সপ্রেস। তবে ১০ মার্চ ট্রেন বাতিলের জেরে নিত্য যাত্রীদের কোন অসুবিধা সম্মুখীন হতে হবে না। কারণ, ব্রিগেড শুরু হবে দুপুরে এবং ডার্বি রাতে।

উল্লেখ্য, আগামী সপ্তাহে বাতিল থাকবে  বেশ কয়েকটি ট্রেন। জানা গিয়েছে, মার্চের শুরুতেই দমদমে যে কাজ হওয়ার কথা ছিল, তা পিছিয়ে গিয়ে সম্ভবত আগামী ১৬ মার্চ হতে চলেছে।  তবে এখন পর্যন্ত রেলের তরফ থেকে কিছু জানান হয়নি। আর এই ট্রেন বাতিলের জেরে বিপাকে পড়ছে নিত্য যাত্রীরা।

Published by:

Share Link:

More Releted News:

সালানপুরে বলিউডের প্রবীণ অভিনেত্রী মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

‘ভবানীপুরের তিন ওয়ার্ডে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ছাপ্পা করাবে’, বিস্ফোরক মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ