স্কুল যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু এক শিশুর , জখম ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকালের ব্যস্ত সময় স্কুলে যাওয়ার আনন্দ মুহূর্তের মধ্যে পরিণত হল মর্মান্তিক দুর্ঘটনায়। বাড়ি থেকে বই-খাতা নিয়ে বেরিয়ে ছিল দুই খুদে পড়ুয়া। কিন্তু স্কুল যাওয়ার পথে আচমকাই ঘটে গেল ভয়াবহ বিপর্যয়। একটি বাইকের ধাক্কার রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর লুটিয়ে পড়ে দুই খুদে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এক শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা, অন্যজন এখনও চিকিৎসাধীন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকাজুড়ে।

সোমবার সকালে জাতীয় সড়কে ঘটে যাওয়া এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার বছরের এক শিশু শিক্ষার্থীর। মৃতার নাম রাজশ্রী বিশ্বাস (৪)। গুরুতর আহত হয়েছে অপর এক পড়ুয়া প্রিত্রিজা পাল (৪)। দু’জনেই একই এলাকার বাসিন্দা এবং ‘শহীদ ক্ষুদিরাম স্কুল’-এর ছাত্রী ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে একটি মোটরবাইকে চেপে স্কুলে যাচ্ছিল দুই শিশু। সেই সময় মুক্তিনগর সংলগ্ন জাতীয় সড়ক-১২-তে বাইকটি সামনে চলন্ত একটি গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় ছিটকে পড়ে গুরুতর জখম হয় দুই শিশু শিক্ষার্থী। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা রাজশ্রী বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন। আহত প্রিত্রিজা পালের চিকিৎসা চলছে এবং তার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছেন। 

আরও পড়ুনঃ উত্তরবঙ্গে ‘ফিলিং কুল’, প্যাচপ্যাচে গরম ফিরছে দক্ষিণবঙ্গে, স্বস্তি মিলবে কবে?

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে গভীর শোকের আবহ। পরিবার-পরিজন ও স্কুলের শিক্ষক-শিক্ষিকারা এই ঘটনায় ভেঙে পড়েছেন। এত অল্প বয়সে এক শিশুর মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ধোনির সঙ্গে একই দিনে অবসর, কী বলেছিলেন মাহি? অজানা তথ্য জানালেন রায়না

প্রশ্নের মুখে শ্রদ্ধা, ১০ বছর ধরে চিড়ে-মুড়ি খেয়ে দিন কাটাচ্ছেন বিজ্ঞানের শিক্ষক

নেপালের দারচুলায় ভয়াবহ ধস, ফের হড়পা বানের আতঙ্ক

স্ত্রীর চাকরি যাওয়ার বদলা নিতে পড়ুয়াদের খাবারে গোবরের গুঁড়ো মেশালেন স্বামী, চাঞ্চল্য তামিলনাড়ুতে

ঋণ আদায়ে মহিলাকে চারদিন বন্দি বানিয়ে নগ্ন করে ভিডিও বানাল ঋণদাতা সংস্থার গুন্ডারা

মুক্তির প্রথম দিনে কত‌ টাকার ব্যবসা করল পঙ্কজ ত্রিপাঠীর ‘মির্জাপুর

বিশ্বের নতুন মানচিত্র আনল রাষ্ট্রসঙ্ঘ, পক্ষে ভোট দিল ১৬৪টি দেশ, বিপক্ষে আমেরিকা

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল জেলাশাসকের কার্যালয় চত্বরের মসজিদ

শিক্ষক দিবসে জঙ্গল থেকে উদ্ধার বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের মূর্তি

নেপালে হড়পাবানে ধ্বংসস্তূপের নীচ থেকে ৫ বছরের শিশুসহ উদ্ধার আরও ৩ ভারতীয়