সুখবর! নির্বাচনের আগে বেতন বাড়ছে প্রধান শিক্ষকদের, তালিকা চাইল শিক্ষা দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তার আগেই প্রধান শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে উদ্যোগী হয়েছে স্কুল শিক্ষা দফতর। ইতিমধ্যে সেই তালিকা চেয়ে পাঠানো হয়েছে। নির্বাচনের আগে বেতন বৃদ্ধি হওয়ার খবরে খুশির হাওয়া শিক্ষক মহলে।

জানা গিয়েছে, অতিরিক্ত ৩ শতাংশ বেতন বৃদ্ধি হতে চলেছে উচ্চ মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষকদের। রোপা ১৯৯৮ অনুযায়ী বাম আমলে উচ্চমাধ্যমিকের প্রধান শিক্ষকরা দুটি করে ইনক্রিমেন্ট পেতেন। প্রতিবছর এই ইনক্রিমেন্ট পাওয়া যেত। মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষকরা পেতেন একটি করে ইনক্রিমেন্ট। ২০০৯ সালের সেই নিয়মের পরিবর্তন হয়। নতুন নিয়মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে প্রধান শিক্ষকদের জন্য একটি করে ইনক্রিমেন্ট করার কথা জানানো হয়। কিন্তু উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষকদের জন্য ২০০ টাকা করে অতিরিক্ত পারিশ্রমিক দেওয়ার কথা উল্লেখ করা হয়েছিল নতুন নিয়মে।

এই নিয়ে মামলাও হয়েছিল হাইকোর্টে। ব্যক্তিগত মামলায় বেশ কয়েকজন প্রধান শিক্ষক দুটি করে ইনক্রিমেন্ট পাচ্ছেন বলে বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে। এবার ভোটের আগেই অতিরিক্ত বেতন বাড়তে চলেছে উচ্চমাধ্যমিকের প্রধান শিক্ষকদের। কোন কোন প্রধান শিক্ষক এই বেতন বৃদ্ধির আওতায় আসবেন তার তালিকা তৈরি করতে বলা হয়েছে। স্কুল জেলা পরিদর্শক ও ইন্সপেক্টর অফ স্কুলের কাছে ইতিমধ্যেই শিক্ষা দফতরের পক্ষ থেকে তথ্য চেয়ে পাঠানো হয়েছে। আগামী মঙ্গলবার সেই তথ্য দফতরে জমা দেওয়ার কথা বলা হয়েছে। তারপরেই জানা যাবে কারা কারা পেতে চলেছেন অতিরিক্ত বেতন। ইতিমধ্যে সমস্ত প্রসেস শুরু হয়েছে।

পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন জেলাশাসক, নিজের হাতে এঁটো থালা-ও ধুলেন

সন্তানকে পিঠে বেঁধেই পেট্রল পাম্পে কাজ! জীবন যুদ্ধে মায়ের লড়াইয়ের কাহিনী ভাইরাল নেটদুনিয়ায়

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা পেসার

‘বাজলো তোমার আলোর বেণু’, মহালয়ায় সকালে নবদ্বীপ-শ্যামনগর গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়ল ভিড়

গুরুগ্রামে আটক জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি

মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

জম্মু-কাশ্মীরে গুলিবিদ্ধ হয়ে CISF জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

আমেরিকার উপকূলে আছড়ে পড়ল হারিকেন ‘ইসাইয়াস’, সরানো হচ্ছে বাসিন্দাদের

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের